সেরা হাওয়ার লড়াইয়ে ইতালির বিপক্ষে আর্জেন্টিনার চূড়ান্ত একাদশ
ওয়েম্বলিতে ফাইনালিসিমার ম্যাচে নামার আগে অবশ্য কিছুটা ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা। এ ম্যাচে মার্কোস আকুনাকে পাচ্ছে না দলটি। ইনজুরি থেকে সেরা উঠলেও এখনও খেলার মতো সম্পূর্ণ ফিট নন তিনি।
লেফটব্যাক হিসেবে বরাবরই আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির প্রথম পছন্দ আকুনা। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন সেভিয়ার এ ডিফেন্ডার। কিন্তু ফিটনেস ইস্যুতে কোনো ছাড় দিতে রাজী নন এ কোচ।
মূলত ঝুঁকি এড়াতেই এ সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন কোচ। তার জায়গায় খেলবেন আয়াক্সের নিকোলাস তাগলিয়াফিকো। সবশেষ ইকুয়েডর ম্যাচেও খেলেছিলেন তিনি। তবে আগের দিন দলের সঙ্গে অনুশীলন করেছেন আকুনা। সদ্যই হ্যামস্ট্রিং সমস্যা থেকে কাটিয়ে উঠেছেন তিনি। এছাড়া ইনজুরির কারণে লিয়েন্দ্রো দানিয়েল পারাদেসকে পাচ্ছে না দলটি।
ইকুয়েডরের বিপক্ষে খেলা সে ম্যাচ থেকে অবশ্য আমূল পরিবর্তন আসছে একাদশে। ফিরেছেন আনহেল দি মারিয়া, এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মোলিনা লুকারো, ক্রিস্তিয়ান রোমেরো, গুইদো রদ্রিগেজ, জিওভানি লো সেলসো ও লাউতারো মার্তিনেজ।
আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মোলিনা লুকারো, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পাল, গুইদো রদ্রিগেজ, জিওভানি লো সেলসো, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ও আনহেল দি মারিয়া।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
