যুদ্ধকে ভয় না পেয়ে আজ স্কটল্যান্ডের মুখোমুখি ইউক্রেন
যুদ্ধাবস্থা এখনও শেষ হয়নি। বরং, রাশিয়া যেন দিন দিন যুদ্ধের গতি যেন বেড়েছে। রাশিয়ান সেনাবাহিনীর হাতে একের পর এক শহর হারাচ্ছে ইউক্রেন। এর মধ্যেই গ্লাসগোয় বিশ্বকাপ বাছাই পর্বের প্লে-অফের সেমিফাইনাল খেলতে মাঠে নামছে ইউক্রেন। এই ম্যাচের বিজয়ী দল প্লে-অফের ফাইনালে ওয়েলসের মুখোমুখি হবে।
গ্লাসগোয় ম্যাচের আগেরদিন সন্ধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কান্নায় ভেঙে পড়েন ইউক্রেনের ম্যানসিটির মিডফিল্ডার আলেকসান্দ্র জিনচেঙ্কো। কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, ‘আমরা যুদ্ধ চাই না। ইউক্রেনের প্রতিটি মানুষের এখন স্বপ্ন, এই মুহূর্তে যুদ্ধ বন্ধ হোক। আমি অনেক দেশের মানুষের সঙ্গে কথা বলেছি, সারা বিশ্বকে আহ্বান জানাচ্ছি এই যুদ্ধটি বন্ধ করার জন্য। ইউক্রেনের অনেক শিশুর সঙ্গে কথা বলেছি, যারা এখনও যুদ্ধ কী জিনিস বুঝতে শেখেনি, তারা জানে না তাদের দেশে কী হচ্ছে! কিন্তু না বুঝলেও সবাই চাচ্ছে, এখনই যুদ্ধ বন্ধ হোক।’
যুদ্ধ প্রসঙ্গ থেকে বাস্তবে ফিরে আসেন জিনচেঙ্কো। তিনি বলেন, ‘ফুটবলে দল হিসেবে আমাদের একটা স্বপ্ন আছে। আমরা বিশ্বকাপে খেলতে চাই। আমরা এই অসামান্য আবেগকে ইউক্রেনীয় জনগনের মাঝে বিলিয়ে দিতে চাই। কারণ, এই মুহূর্তে তারা এটার খুব বেশি দাবিদার।’
স্কটল্যান্ডকে এখন শুধুমাত্র ইউক্রেনের বিপক্ষেই নয়, একটি বিশাল জমাট বাধানো আবেগের বিপক্ষেও ফুটবল মাঠে লড়াই করতে হবে। সেই উথলে ওঠা আবেগের ঢেউ সামলে স্কটিশরা কী পারবে সামনে এগিয়ে যেতে?
স্কটল্যান্ডের তারকা ফুটবলার অ্যান্ড্রু রবার্টসন ঠিক এই সতর্কবার্তাই দিয়েছে তার দেশকে। বলে দিয়েছেন, ‘আমাদেরকে ইউক্রেনের সঙ্গে তাদের আবেগের চ্যালেঞ্জের বিপক্ষেও লড়াই করতে হবে।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
