| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

কোচ হয়েই দুই মুসলিম ক্রিকেটারকে দলে ফেরাচ্ছেন ম্যাককালাম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০১ ১০:৫২:৪৩
কোচ হয়েই দুই মুসলিম ক্রিকেটারকে দলে ফেরাচ্ছেন ম্যাককালাম

মঈন টেস্ট ছেড়েছেন আগেই। ব্যাটিংয়ে বেশি মনোযোগ দিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে পুরোপুরি অলরাউন্ডারও বনে গেছেন। এদিকে ২০১৯ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্রিজটাউন টেস্টে শেষবারের মতো ইংল্যান্ডের হয়ে খেলেন রশিদ। এরপর দলে সুযোগ পাননি তিনি। ইংল্যান্ডের টেস্ট দলে অপরিহার্য সদস্যে পরিণত হন স্পিনার জ্যাক লিচ। তবে মঈন ও আদিলের দিকে নজর গিয়েছে ম্যাককালামের। এমনকি সীমিত ওভারের ক্রিকেটের আরেক অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনকেও টেস্ট দলে চান তিনি।

ডেইলি মেইলকে ম্যাককালাম বলেন, ‘এই ব্যাপারে আমরা ভেবে দেখব। আমি নিশ্চিত, মো (মঈন) ফিরতে চায় আর ফেরার জন্য সে পুরোপুরি প্রস্তুত। ব্যাপারটা দারুণ চ্যালেঞ্জিং হবে। সন্দেহ নেই। যদিও আমি নিশ্চিত নই, আদিলের মতো কেউ পুরো বছর ধরে সবগুলো ম্যাচে খেলবে কিনা। তবে তাদের ব্যাপারে আমার চিন্তাভাবনা হচ্ছে, তারা যদি আমাদের সেরা ক্রিকেটার হয়ে থাকে তাহলে তাদের সঙ্গে কথা বলে দেখতে সমস্যা কী। লিভিংস্টোন, মঈন, রশিদদের সবাই আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, অন্যান্য ফরম্যাটে তারা যথেষ্ট সফল। আপনি এমনটা ভাবতেই পারেন যে তাদের সাফল্য এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে নিয়ে আসবেন।’

এরই মাঝে ব্রিটিশ গণমাধ্যমগুলোর দাবি, ইতোমধ্যেই মঈনের সাথে ম্যাককালামের কথা হয়েছে। ইংল্যান্ডের লাল বলের ক্রিকেটে ফিরে আসতে মঈনও রাজি হয়েছেন। মঈন, রশিদ, লিভিংস্টোন ছাড়াও জস বাটলারকে টেস্ট দলে নিয়মিত চান ম্যাককালাম।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...