| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

এবার কপাল খুলে গেল লিটন দাসের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০১ ০১:৩০:৫৩
এবার কপাল খুলে গেল লিটন দাসের

তখন তিনি বাংলাদেশ টেস্ট একাদশে ছিলেন অটো চয়েজ।পারফরম্যান্স বিবেচনায় অন্যদের থেকে অনেক এগিয়ে ছিলেন তিনি।

কিন্তু অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর পারফরমেন্সের ভাটা পড়েছে মমিনুল হকের। অধিনায়কত্ব মুমিনুলের পারফরম্যান্সে কতোটা প্রভাব ফেলেছে তা এ পরিসংখ্যানে স্পষ্ট হবে।

অধিনায়ক হিসেবে ১৭ ম্যাচে মুমিনুলের রান ৯১২। ব্যাটিং গড় ৩১.৪৪। পেয়েছেন ৩ সেঞ্চুরি। অধিনায়কত্বের আগে ৩৬ টেস্টে ৪১.৪৭ গড়ে রান করেছেন ২৬১৩।

সেঞ্চুরি ছিল ৮টি। শেষ ১০ ইনিংসে তার রান মাত্র ৭৪। ৮ ইনিংসেই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। তিনটিতেই মেরেছেন ডাক।যে কারণে অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন তিনি।

আগামী ২ জুন বিসিবির বোর্ড সভা। এই সভাতেই সিদ্ধান্ত আসতে পারে মমিনুল হকের অধিনায়কত্ব নিয়ে। জানা গেছে মমিনুল হক যদি টেস্ট অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান তাহলে বাংলাদেশ টেস্ট দলের পরবর্তী অধিনায়ক হচ্ছেন সাকিব আল হাসান।

আগামীকাল বোর্ড সভাতেই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। এছাড়াও জানা গেছে বাংলাদেশ টেস্টের দলে এবার সহ-অধিনায়ক রাখতে যাচ্ছে বিসিবি।

বাতাসে গুঞ্জন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হতে পারেন বর্তমান উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস।ওয়েস্ট ইন্ডিজ সফরে মুমিনুলকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বিসিবি।

যে সিরিজে সাকিবও থাকবেন। এই সিরিজ দিয়েই মুমিনুলের অধিনায়কত্ব শেষ হতে যাচ্ছে বলে জানা গেছে। তবে অধিনায়কত্ব নিয়ে তার উপরই সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে বিসিবি। তবে মুমিনুল অধিনায়কত্ব করতে না চাইলে ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিব আল হাসানকে অধিনায়ক করা হতে পারে। সেইসাথে সহ-অধিনায়ক হতে পারেন লিটন দাস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...