| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ম্যাচ হারের পরে চাহাল ও বাটলারের জন্য ধনশ্রীর বিশেষ বার্তা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ৩১ ১৪:১৩:৩৩
ম্যাচ হারের পরে চাহাল ও বাটলারের জন্য ধনশ্রীর বিশেষ বার্তা

এবারের আসরের অন্যতম শক্তিশালী দল রাজস্থান রয়্যালস এই বছর শিরোপা জিততে পারেনি, কিন্তু তাদের খেলোয়াড়রা অরেঞ্জ এবং পার্পল ক্যাপ দখল করেছেন। জোস বাটলার আইপিএল-এর ১৫তম মরশুমে ৮৬৩ রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছেন এবং যুজবেন্দ্র চাহাল টুর্নামেন্টে ২৭টি উইকেট শিকার করে পার্পল ক্যাপ জিতেছিলেন।

বাটলার ও চাহাল ট্রফি না জেতার জন্য দুঃখিত। কিন্তু আইপিএল শেষ হওয়ার পর দুই খেলোয়াড়কেই মজা করতে দেখা গেছে। চাহালের স্ত্রী ধনশ্রী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ম্যাচের পরের রাতের একটি ভিডিয়ো শেয়ার করেছেন যেখানে তাকে তার স্বামী এবং বাটলারের সঙ্গে মজা করতে দেখা গিয়েছে। দুই তারকার সঙ্গে ডান্স করতে দেখা গিয়েছে তাকে। কিছু ছবি এবং ভিডিয়ো পোস্ট করেছেন ধনশ্রী। যেটি বর্তমানে ভাইরাল হচ্ছে।

ধনশ্রী ছবি ও ভিডিয়ো শেয়ার করে একটি বার্তাও লিখেছেন। চাহালের স্ত্রী লিখেছেন, ‘কমলা এবং বেগুনি রঙের মধ্যে গোলাপি..চাহাল এবং বাটলারের প্রতি আমার যে শ্রদ্ধা এবং ভালবাসা আছে তা শব্দে ব্যাখ্যা করা যাবে না। বাটলার আপনি একজন ভদ্রলোক এবং খুব ভালো ব্যক্তি। আমাদের মজার সময় এবং কিছু সিরিয়াস আলোচনা আমরা মিস করব হাহা..’

ধনশ্রী এই বার্তায় আরও লেখেন, ‘অবশ্যই ক্যাম্প ছাড়ার আগে আমরা একে অপরকে যা বলেছিলাম: আমরা ট্রফি পাইনি তো কি হয়েছে তবে আমরা অবশ্যই অনেক হৃদয় জিতেছি। আমি নিজেকে অনেক ধন্য মনে করি কারণ আমি আমার নিজের ছোট্ট পরিবারকে গত রাতের সেরা কিছু মুহূর্ত দেওয়ার সুযোগ পেয়েছি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...