| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ইংল্যান্ডকে রাতারাতি বদলে দেবেন ম্যাককালাম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ৩১ ১৪:০৬:৩৬
ইংল্যান্ডকে রাতারাতি বদলে দেবেন ম্যাককালাম

নিজেদের সর্বশেষ ১৭ টেস্টে ইংল্যান্ড জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে। সাদা পোশাকের ক্রিকেটে কতটা বাজে ফর্ম কাটাচ্ছে, তা বোঝাতে এই পরিসংখ্যান যথেষ্ট। এরপর ইংল্যান্ডের টেস্ট দলটাকে নতুন করে সাজানো হচ্ছে।

অ্যাশেজে ভরাডুবির পর প্রধান কোচ ক্রিস সিলভারউডকে বরখাস্ত করা হয়। ইংলিশরা ফিরেছে দুই কোচ তত্ত্বে। যেখানে ম্যাকাকালামের দায়িত্বে থাকবেন সাদা পোশাকের দলের ক্রিকেটাররা। এবারই প্রথম কোনো জাতীয় দলের দায়িত্ব পেলেন ম্যাককালাম। সেই হিসেবে অনভিজ্ঞ হলেও তার ওপর বিশ্বাস রাখছেন স্টেড।

নিউজিল্যান্ড জাতীয় দলের প্রধান কোচ বলেন, 'বাজকে (ম্যাককালাম) আমি ভালোভাবেই চিনি। এতে কোনো সন্দেহ নেই যে, সে তাৎক্ষণিকভাবে (ইংল্যান্ডের ক্রিকেটে) প্রভাব ফেলবে।'

এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে কোচিংয়ের অভিজ্ঞতা না থাকলেও ফ্র্যাঞ্চাইজি লিগে কোচিংয়ের অভিজ্ঞতা আছে ম্যাককালামের। তিনি টেকনিকাল কোচিংয়ের চেয়েও ম্যান ম্যানেজমেন্টের ওপর বেশি জোর দেন এবং এই তত্ত্বেই বিশ্বাসী এই কিউই কোচ।

কিছু দিন আগেই ম্যাককালাম বলেছিলেন, ‘আমি টেকনিক্যালি কোচিং করি না। টেকনিক অবশ্যই দরকার তবে এখানে কৌশল এবং ম্যান ম্যানেজমেন্টের ব্যাপার বেশি কাজ করে। দলে ভালো পরিবেশ দিতে চেষ্টা করি এবং খেলোয়াড়দের সেরাটা বের করে আনতে চেষ্টা করি।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...