| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

পরবর্তী আইপিএলের জন্য এখনই দল সাজাচ্ছে কেকেআর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ৩১ ১২:৩১:১৪
পরবর্তী আইপিএলের জন্য এখনই দল সাজাচ্ছে কেকেআর

এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়, লক্ষ্মীরতন শুক্ল, মনোজ তিওয়ারির মতো ক্রিকেটারদের কেকেআর-এর জার্সি গায়ে দেখা গিয়েছে। কিন্তু ইদানিং কলকাতা দলে বাংলার ক্রিকেটারদের দেখাই যাচ্ছে না।

আসলে দীর্ঘ কয়েক বছর ধরে কলকাতা নাইট রাইডার্স টিমের মধ্যে একটা ট্রেন্ড দেখা গেছে, তারা নিজেদের দলে খুব কম সংখ্যক বাংলার ক্রিকেটারদের সুযোগ দিয়েছে। কোনও কোনও মরশুমে তো বাংলার কোনও ক্রিকেটারকেই তারা সুযোগ দেয় না। যদিও রিঙ্কু সিং-এর মতো প্রতিভাবান ক্রিকেটারদের তারা দিনের পর দিন সুযোগ দিয়ে থাকে। এবার বাংলা ক্রিকেটারদের জন্যই এগিয়ে এলেন সিএবি-র সভাপতি অভিষেক ডালমিয়া।

চলতি আইপিএল-এ বাংলার তারকা ক্রিকেটাররা প্রমাণ করেছে যে তারাও কারোর থেকে কম নয়। ঋদ্ধিমান সাহা থেকে মহম্মদ শামি, এছাড়াও তালিকায় রয়েছেন শাহবাজ আহমেদের নাম, প্রত্যেকেই নিজেদের আইপিএল-এ প্রমাণ করেছেন। তবে তারা কেউই কেকেআর-এর দলের হয়ে খেলেননি। এমন অবস্থায় কলকাতা নাইট রাইডার্সও বাংলার কোনও ক্রিকেটারকে সুযোগ দেয়নি। এবার তাই কেকেআর কর্তাদের কাছে এই বিষয়টি তুলে ধরবেন সিএবির সভাপতি।

এমন অবস্থায় সিএবি-র সভাপতি জানিয়ে দিলেন, তিনি শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্টের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন। অভিষেক ডালমিয়া জানিয়েছেন, ‘আমরা কেকেআর দলে আরও বেশি করে বাংলার ক্রিকেটারদের দেখতে চাই। আমি এই বিষয়টা তুলে ধরব। ট্যালেন্ট সার্চ কমিটি এই বিষয়টা দেখবে যাতে বাংলার উপযু্ক্ত ছেলেরা কেকেআর দলে জায়গা পায়।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...