| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের সেই প্রতিশোধ নিতে চায় ইতালি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ৩০ ২২:৫৫:৩৪
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের সেই প্রতিশোধ নিতে চায় ইতালি

বেশিদিন। ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাই থেকে তো বটেই, পরে প্লে অফ থেকেও বিদায় নিয়েছে ইতালিয়ানরা। ফলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে না খেলার হতাশা সঙ্গী হয়েছে তাদের।

দুঃস্বপ্নের মতো এই অভিজ্ঞতা ভুলতে না ভুলতেই ইউরো চ্যাম্পিয়নরা ‘ফিনালিসিমায়’ মুখোমুখি হচ্ছে কোপার শিরোপাজয়ী আর্জেন্টিনার। আলবেসিলেস্তেদের হারিয়ে বিশ্বকাপে না খেলার ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে চায় ইতালি। এমনটাই জানালেন ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমা।

দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে ডোনারুমা জানালেন, এ নিয়ে মেসির সঙ্গে কথা হয়েছে তার। বললেন, “প্যারিসে নিজেদের শেষ ম্যাচের পর আমরা নিজ নিজ গন্তব্যে পৌঁছে গেছি। তবে তার আগেই তার সঙ্গে নিজেদের নিয়ে অল্পসল্প কথা হয়েছে আমার।”

আগামী ২ জুন বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে ইতালি। সেই ম্যাচের প্রস্তুতি সম্পর্কে ডনারুমা বলেন, “আর্জেন্টিনা অসাধারণ এক দল। তাদের জন্য আমাদের সেরা প্রস্তুতিটাই নিতে হবে।”

“এটা মোটেও সহজ একটা বছর ছিল না। তবে আমি সবসময় যেমন থাকি, কঠোর পরিশ্রম করি, এখনো তেমনই আছি। বিশ্বকাপের হতাশাটা এখনো তরতাজাই আছে, এরই মধ্যে বুধবার আমাদের ম্যাচ, সেটা জিততে হবে আমাদের। আমাদের শিগগিরই ভালো খেলা শুরু করতে হবে, ভালো ফলাফল পাওয়া শুরু করতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না আমরা ইউরোয় কী করেছি। আমরা দারুণ একটা দল, আমরা অবিশ্বাস্য ফলাফল অর্জন করেছি।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...