| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

দারুন সুখবরঃ রানে ফিরতে মরিয়া ফিঞ্চ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ৩০ ২২:২৬:৫৫
দারুন সুখবরঃ রানে ফিরতে মরিয়া ফিঞ্চ

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই রান খড়ায় ভুগছেন ফিঞ্চ। এ বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচে মোট রান করেছেন ৭৮, যেখানে তিন ম্যাচে আউট হয়েছেন এক অঙ্কের ঘরে।

এরপর পাকিস্তান সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে করেছেন মাত্র ২৩ রান। যেখানে দুই ম্যাচে ডাক খেয়েছেন এই ওপেনার। ফিফটি করেছিলেন একমাত্র টি-টোয়েন্টিতে। তবে তার সর্বশেষ ৯ টি-টোয়েন্টিতে তার একমাত্র ফিফটি এটি।

ফিঞ্চ ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখেছেন এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) । কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৫ ম্যাচে করেছেন মোটে ৮৬ রান। যেখানে এক ম্যাচে ৫৮ রান ছাড়া বলার মতো কিছু করতে পারেননি এই অজি ওপেনার।

ফিঞ্চ বলেন, 'আরও বেশি রান করতে চাই। এখন খুব বাজে সময় যাচ্ছে। আমার ক্যারিয়ারে এমন সময়ের মধ্যে অনেকবার গিয়েছি। কখনো আপনি রানে থাকবেন, আবার বাজে সময় কাটাবেন।'

এ বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সোমবার অস্ট্রেলিয়ার ব্যস্ত ক্রিকেট সূচি প্রকাশিত হয়েছে। যেখানে ১১ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। এই ম্যাচগুলোতে ফর্মে ফেরার সুযোগ দেখছেন ফিঞ্চ।

তিনি বলেন, 'এমন ব্যস্ত ক্রিকেট সূচিতে অনেক সময় পাওয়া যাবে নিজেকে তৈরী করার এবং আমি আশা করি ফর্মে ফিরব, বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে। কয়েকদিন আগেও এত পরিমাণ ম্যাচ আমরা খেলিনি। তাই বড় ইনিংস খেলার ভালো একটা সুযোগ পাওয়া যাবে এবং সবার মুখ বন্ধ যাবে।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...