| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

অধিনায়কের ভুল সিদ্ধেন্তে নাকি ক্যাচ মিস, জানা গেল ফাইনালে ম্যাচ হারার কারণ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ৩০ ১৮:৪১:৩৭
অধিনায়কের ভুল সিদ্ধেন্তে নাকি ক্যাচ মিস, জানা গেল ফাইনালে ম্যাচ হারার কারণ

আমেদাবাদের মাঠে টসে হেরে পরে ব্যাট করেই সাফল্য পেয়েছিল রাজস্থান রয়্যালস। আইপিএলে এ বার পরে ব্যাট করে জয়ের নিজরই বেশি। কিন্তু সঞ্জু স্যামসন ফাইনালের দিন কোন অঙ্কে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। হয়তো জোস বাটলারের দুরন্ত ছন্দের কথা মাথায় রেখেই বড় রানের পাহাড় গড়তে চেয়েছিলেন সম্ভবত। আর এ ভাবেই চাপ বাড়াতে চেয়েছিলেন টাইটানসের উপর। তাঁর এই অঙ্ক একেবারেই ব্যর্থ হয়।

জোস বাটলার এ দিন ব্যর্থ হন। ৩৫ বলে ৩৯ করেন। সেই সঙ্গে পুরো ব্যাটিং অর্ডারই এ দিন ল্যাজেগোবরে হয়। বাটলার ছাড়া যশস্বী ২২ করেছেন। রাজস্থানের বাকিরা কেউ ২০ রানের গণ্ডিই টপকাতে পারেননি। ব্যাটিং অর্ডার ব্যর্থ হওয়ায় পরে লড়াই করার পুঁজি পায়নি রাজস্থান। কারণ তারা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩০ রান করেছিল।

ব্যাটিংয়ের জন্য রাজস্থান বড় বেশি বাটলার নির্ভর হয়ে পড়েছিল। বাটলার একদিন বড় রান করতে পারেনি। যে কারণে পুরো টিমই ধসে পড়ে। এই বাটলার নির্ভরশীলতার জন্যও ডুবতে হল রাজস্থানকে।

বল হাতেও যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, প্রসিধ কৃষ্ণরা আহামরি কোনও ভূমিকা নিতে পারেননি। ১৩০ রানের মধ্যে টাইটানসকে আটকে দেওয়ার মতো লড়াকু মেজাজ রাজস্থান বোলারদের মধ্যে পাওয়া যায়নি।

যুজবেন্দ্র চাহাল আবার টাইটানসের প্রথম ওভারে শুভমন গিলের সহজ ক্যাচ মিস করেন। তখন গিলের রান শূন্য। যে গিলই কিন্তু ম্যাচ জিতিয়ে চ্যাম্পিয়ন করেন রাজস্থানকে। এর বাইরেও ক্যাচ মিস হয়েছে রাজস্থানের। ফিল্ডিং খুব খারাপ হয়েছে রাজস্থানের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...