| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ফাঁস হল কোহলি ও রশিদের কথোপকথন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ৩০ ১৮:১৯:১৪
ফাঁস হল কোহলি ও রশিদের কথোপকথন

চ্যামপিয়ান গুজরাটের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। টুর্নামেন্টে তিনি ১৯ উইকেট শিকার করেছেন। এছাড়াও প্রয়োজনে ব্যাট হাতে ভালো ইনিংসও খেলেছিলেন। মরশুমের শুরুতে বিরাট কোহলির সঙ্গে তাকে কথোপকথন করতে দেখা গিয়েছিল।

রশিদ খান এক সাক্ষাৎকারে বলেছেন, কোহলি ইতিবাচক থাকার কথা বলেছেন। একই সঙ্গে তিনি বলেন, খুব তাড়াতারি লম্বা ইনিংস খেলবেন বিরাট কোহলি। রশিদ খান বলেন, ‘খুব শিগগিরই সেঞ্চুরি আসবে কোহলির ব্যাট থেকে। আমরা তার সেঞ্চুরির জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম। আশা করি খারাপ সময়টা শীঘ্রই শেষ হবে। যদিও তিনি ৬০ থেকে ৭০ রান করছেন।’ রশিদ আরও বলেন, ‘দেখুন, টেস্ট ক্রিকেটে কঠিন পরিস্থিতিতে ৬০, ৭০ রান করেছেন। কিন্তু সেঞ্চুরি করেননি। তার মান এতটাই উঁচু যে যখন সে ব্যাট করতে আসে, সেঞ্চুরি করবে বলে আশা করা হচ্ছে।’

আফগানিস্তানের এই তারকা স্পিনার আরও বলেন, ‘অনুশীলনে আমি ও কোহলি দেখা করেছি। নেটে দীর্ঘক্ষণ ব্যাট করেছেন কোহলি। তিনি আমাকে বলছিলেন যে খুব শীঘ্রই কিছু একটা আসতে চলেছে এবং শীঘ্রই ভালো ইনিংস আসবে।’ রশিদকে কোহলি বলেছিলেন যে তার কাজ হল কঠোর পরিশ্রম করা এবং ম্যাচের আগে ভালো প্রস্তুতি নেওয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ক কোহলিকে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে খেলবেন তিনি। টেস্ট ম্যাচের পর তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও খেলবে টিম ইন্ডিয়া। মনে করা হচ্ছে সীমিত ওভারের সিরিজে খেলবেন কোহলি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...