| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুঃসময় কাটাতে গুরুর দ্বারস্থ হলেন মুমিনুল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ৩০ ১৬:২৮:২২
দুঃসময় কাটাতে গুরুর দ্বারস্থ হলেন মুমিনুল

চলতি বছর নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ড মঙ্গানুইয়ে টেস্টে ৮৮ রানের একটি ইনিংস খেলেছেন মুমিনুল। তবে ওই শেষ। শেষ ৮ টেস্টের ১৫ ইনিংস বিবেচনায় নিলে ওই ৮৮ রানের ইনিংসসহ মুমিনুলের মোট সংগ্রহ ১৭৬ রান। অর্থাৎ, ১৪ ইনিংসে মোটে ৮৮ রান করতে পেরেছেন টাইগারদের টেস্ট অধিনায়ক।

নিজের এমন খারাপ সময়ে ক্রিকেট গুরু নাজমুল আবেদীন ফাহিমের দ্বারস্থ হয়েছেন মুমিনুল। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে ব্যাটের ফর্ম খুঁজে পাওয়ার আশায় লড়াইয়ে নেমেছেন এই ক্রিকেটার। আজ (৩০ মে) মিরপুরের ইনডোরে বিকেএসপির কোচ ও নিজের ক্রিকেট গুরু ফাহিমের সঙ্গে দীর্ঘ ৩ ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেছেন মুমিনুল। ব্যাটিংয়ের বেসিক নিয়েই এদিন কাজ করেছিলেন এই বাম হাতি ব্যাটসম্যান।

মুমিনুলের অনুশীলন বিষয়ে উপস্থিত সংবাদ মাধ্যমকে এই ক্রিকেট গুরু বলেন, ‘সে বেশ লম্বা সময় ধরেই একটা ব্যাড প্যাচের মধ্য দিয়ে যাচ্ছে। এ সময় অনেকে ভালো করতে গিয়ে আরও খারাপ করে ফেলে। এগুলো করতে করতে মূল থেকেই সরে যায়।

মুমিনুলের বেসিক নিয়েই একটু কাজ করেছি। আমার মনে হয় একসময় বেসিক ভালো ছিল, এখন সেটা নেই। সেটা নিয়ে কাজ করেছি। আগের চাইতে দেখতে ভালো লাগছে। আরও ২-১ দিন কাজ করলে আরও ভালো হবে।’

নাজমুল আবেদীন মনে করছেন, নিজের ব্যাটিং বেসিক থেকে দূরে সরে যাওয়াতে সমস্যা হয়েছে মুমিনুলের। তিনি আরও যোগ করেন, ‘বেসিক থেকে বাইরে চলে গেলে এই পর্যায়ে ব্যাটিং করা খুব কঠিন। এটাই মূল কারণ। তাড়াতাড়ি কেটে গেলে ভালো করবে। দেখে মনে হচ্ছে বেশ কিছু ঠিক হয়েছে, ব্যাটে-বলে ভালো হচ্ছে। আমার মনে হয় সামনে অনেক ভালো করবে।’

এদিকে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে না পারায় মুমিনুলের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠছে বারবার। মুমিনুলের গুরু নাজমুল আবেদীন মনে করছেন, অধিনায়কত্ব করতে গেলে এমন চাপ থাকবেই। আর এটা সামলানোর উপায় মুমিনুলকেই খুঁজে নিতে হবে বলে জানিয়েছেন এই কোচ।

তিনি বলেন, ‘ও রান করলে অধিনায়কত্ব নিয়ে এত কিছু বলতাম না। যেহেতু ভালো করছে না, এটা নিয়ে চাপ হচ্ছে, এমন কথা উঠবেই। সেটার প্রশ্নের উত্তর ওকে দিতে হচ্ছে। একটু চাপ তো থাকবেই।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু: আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ, Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু: আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ, Live দেখুন এখানে

ক্রীড়া ডেস্ক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের (FIFA U-17 World Cup) গ্রুপ পর্বের ম্যাচে মোজাম্বিক অনূর্ধ্ব-১৭ দলের ...