| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

পরের আইপিএলের শিরোপা জিতবে মুম্বাই

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৯ ২২:১৫:১৩
পরের আইপিএলের শিরোপা জিতবে মুম্বাই

শেষ পর্যন্ত দিল্লির বিপক্ষে সেই জয় পেলেও পুরো আসরে সমর্থকদের জন্য সুখবর বয়ে আনতে পারেনি আইপিএলে সবচেয়ে বেশি পাঁচবার ট্রফি জয়ী মুম্বাই।

নিজেদের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করলেও প্লে অফে জায়গা করে নিতে পারেনি রোহিত শর্মার দল। তবে পরের আসরে ঘুরে দাঁড়াতে চায় মুম্বাই। দলটির তারকা ব্যাটার সূর্যকুমার যাদব জানিয়েছেন, পরের আসরে নিজেদের ষষ্ঠ ট্রফি ঘরে তুলতে চান তারা।

আইপিএলের এবারের আসরের পুরোটা সময় ছন্দহীন ছিল মুম্বাই। নিজেদের প্রথম আট ম্যাচে জয়হীন ছিল রোহিতের দল। নবম ম্যাচে এসে রাজস্থান রয়্যালসের বিপক্ষে নিজেদের প্রথম জয় পেয়েছিল ‍মুম্বাই। পরের খানিকটা ছন্দ খুঁজে পেলেও আখের লাভ হয়নি দলটির।

পুরো টুর্নামেন্টে ১৪ ম্যাচের মাত্র চারটিতে জয় পেয়েছিল পাঁচবারের শিরোপাজয়ীরা। হার দেখতে হয়েছিল বাকি ১০টি ম্যাচে। এবারের আসরে প্রত্যাশা পূরণ করতে না পারলেও ২০২৩ মৌসুমে নিজেদের ক্যাবিনেটে আরও একটি ট্রফি যোগ করতে চান সূর্যকুমার।

মুম্বাইয়ের ডানহাতি এই ব্যাটার বলেন, ‘যেকোনো ভাবে আমাদের ষষ্ঠবার ট্রফি জিততেই হবে। এটা খুবই দুর্ভাগ্যজনক যে এবার তেমন হয়নি। কিন্তু আগামী বছর আমরা আরও একটা ট্রফি যোগ করব আমাদের ক্যাবিনেটে।’

এবারের আসরের পুরোটা সময় খেলতে পারেননি সূর্যকুমার। ইনজুরির কারণে শুরুর দিকে বেশকটি ম্যাচ মিস করেছেন ডানহাতি এই ব্যাটার। ইনজুরি কাটিয়ে আইপিএলে ফিরলেও ৮ ম্যাচের বেশি খেলতে পারেননি তিনি। প্রায় ৪৩ গড়ে ৩০৩ রান করার পর ইনজুরিতে টুর্নামেন্ট থেকে ছিটকে যান সূর্যুকমার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...