| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

৩২ জন ক্রিকেটার নিয়ে বাংলাদেশের নতুন মিশন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৯ ২১:০৫:৪৯
৩২ জন ক্রিকেটার নিয়ে বাংলাদেশের নতুন মিশন

এবার তাই স্পিনারের খোঁজে নেমেছে বিসিবি। জাতীয় দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের তত্ত্বাবধায়নে স্পিন বোলিং ক্যাম্প চালু করেছে বিসিবি। মিরপুরের শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৩২ জন স্পিনারকে নিয়ে শুরু হয়েছে এই ক্যাম্প। গণমাধ্যমে এই ক্যাম্প নিয়ে টাইগারদের স্পিন বোলিং কোচ হেরাথ জানিয়েছেন, নতুন প্রতিভা খোঁজার লক্ষ্যে এমন উদ্যোগ তাদের।

এই ক্যাম্প নিয়ে হেরাথ বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে এখান থেকে নতুন প্রতিভা তুলে নিয়ে আসা। এই ক্যাম্প তাদের সঙ্গে কোচদের যোগাযোগের মাধ্যমও। এখন পর্যন্ত আমরা ভালো সেশন কাটিয়েছি। আগামী কিছুদিন আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে।’

চারদিনের এই ক্যাম্প শুরু হয়েছে আজ (২৯ মে)। প্রথমদিনের সেশন শেষে কোনো স্পিনার কী বিশেষ ভাবে চোখে পড়েছে কি না সেই প্রশ্ন আসে হেরাথের সামনে। তবে সাকিব আল হাসান, তাইজুল কিংবা মিরাজের মতো কেউই এখনো নজরে আসেনি এই লঙ্কান কোচের।

হেরাথের ভাষ্যে, ‘এখনো আমরা তেমন প্রোফাইলের কাউকে পায়নি। তবে আমরা আশা করছি, খুব শিগগিরই তেমন প্রতিভার কাউকে পেয়ে যাবো। যদিও যাদের পেয়েছি তারা ভালো। আশা করি আমরা সামনের কয়েকদিনের মধ্যে দারুণ কাউকে পাবো।’

বিসিবির স্পিন বোলিংয়ের এই ক্যাম্পে জাতীয় দল থেকে ঝরে পড়া স্পিনার যেমন আছেন আছেন চেনা অনেক স্পিনার। একইভাবে আনকোরা নতুন বোলারও আছে।

ক্যাম্পে ডাক পাওয়া ৩২ স্পিনার

জুবায়ের হোসেন লিখন, রকিবুল হাসান, তানভির ইসলাম, হাসান মুরাদ, নাজমুল হোসেন অপু, রায়হান, নাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, সঞ্জিত সাহা, রনি চৌধুরি, সানজামুল ইসলাম, ইফতেখার সাজ্জাদ রনি, রাহাতুল ফেরদৌস, টিপু সুলতান, আল মামুন রাজু, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মেহরাব অহিন, শাহাদত হোসেন সবুজ, নাঈম হোসেন সাকিব, আকাশ, অমিত মল্লিক, মুজাক্কির, আবু হাশিম, আরিফুল জনি, এসকে অন্তর, রতন, মহিউল ইসলাম পাটোয়ারি, তুষার মিয়া, অনিক, তাজ মোহাম্মদ এহতেশাম মাহমুদ, স্বাধীন ইসলাম, রুবেল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...