| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

আইপিএল নিয়ে আইসিসি সভাপতির প্রশংসা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৯ ২০:৩৬:৪৩
আইপিএল নিয়ে আইসিসি সভাপতির প্রশংসা

ভারতীয় ঘরোয়া লিগ আইপিএল ফাইনাল দেখতে বার্কলে এখন ভারতে। এই টুর্নামেন্টের এবারের আসরে নতুন যুক্ত হয়েছে দুটি দল। এর ফলে ৬০টি ম্যাচ থেকে বেড়ে টুর্নামেন্টের দৈঘ্য দাঁড়িয়েছে ৭৪ ম্যাচে। মূলত এ নিয়েই শঙ্কা প্রকাশ করেছে আইসিসি চেয়ারম্যান।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আইপিএলের মতো ঘরোয়া টুর্নামেন্টগুলোর আয়োজন সদস্য দেশগুলির নিজেদের অধীনে। তারা যেভাবে ইচ্ছা টুর্নামেন্ট চালাতে পারে। কিন্তু এই টুর্নামেন্টে ম্যাচের সংখ্যা বেশি হলে বা টুর্নামেন্ট দীর্ঘায়িত হওয়ার কারণে আন্তর্জাতিক দলগুলোর মধ্যে দ্বিপাক্ষিক ম্যাচ কমে যাবে। আমরা জানি বছরে মাত্র ৩৬৫ দিন থাকে।’

আইসিসি সভাপতি নিয়মিত সদস্য দেশগুলো সফর করে থাকলেও করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর তা সম্ভব হয়নি। এবার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় আইপিএলের ফাইনাল দেখতে ভারতে গেছেন বার্কলে। আইপিএলের ফাইনালে যোগ দিতে পেরে তিনি দারুণ আনন্দিত।

বার্কলে বলেন, ‘করোনার কারণে দুই বছর ঘুরতে পারিনি এবং এই লিগে আসতে পারিনি। ভারতে ফিরে আসাটা দারুণ এবং এটিই আমার প্রথম আইপিএল সফর। আমি আইপিএল পছন্দ করি এবং এটি একটি দুর্দান্ত অনুষ্ঠান। আমি মনে করি ভারত এবং বিসিসিআই ক্রিকেটের ক্ষেত্রে ভিন্ন কিছু করেছে। এটি এমন একটি প্রতিযোগিতা যা দেখা এবং এর অংশ হওয়া গর্বের বিষয়।’

ভারত সফরের আগে বার্কলে তিনদিনের সফরে বাংলাদেশে এসেছিলেন। এর মধ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনের খেলা দেখেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাত করেছেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...