| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ দলের দেখা যাবে সাকিবের বিকল্প

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৯ ১৯:২৭:২৬
বাংলাদেশ দলের দেখা যাবে সাকিবের বিকল্প

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চারদিন ব্যাপি এই ক্যাম্পের প্রথমদিন ছিল আজ। রঙ্গনা হেরাথ ৩২জন সম্ভাবনাময়ী স্পিনারকে নিয়ে প্রথমদিনের মত কাজ করলেন এবং এরপর মিডিয়ার সামনে উপস্থিত হয়ে বললেন, সাকিব-তাইজুলদের বিকল্প খুঁজে বের করার চেষ্টা করছি। আশা করি পেয়ে যাবো।

সংবাদ সম্মেলনে রঙ্গনা হেরাথের কাছে জানতে চাওয়া হয়, সাকিব-তাইজুলের মতো কাউকে দেখেছেন কি না? জবাবে হেরাথ বলেন, ‘না এখনো পর্যন্ত না। আমরা এখনও তাদের প্রোফাইল এবং ভিডিও দেখছি। আশা করছি আমরা সম্ভাবনাময় স্পিনারদের খুঁজে পাবো। সবাই বেশ ভালো, আশা করছি আমরা কিছু ভালো বিকল্প খুঁজে পাবো আগামী কয়েকদিনে।’

ক্যাম্পের প্রথম দিন মূলতঃ সবাইকে দেখেছেন হেরাথ। সেখানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং নির্বাচক হাবিবুল বাশারও। সব বোলারের আজ ভিডিও ধারণ করা হয়েছে। ভিডিও দেখে তাদের সঙ্গে বাকি কাজ করবেন হেরাথ।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার শুরুতেই এ বিশেষ ক্যাম্প আয়োজনের উদ্দেশ্য তুলে ধরেন রঙ্গনা হেরাথ। তিনি বলেন, ‘মূল উদ্দেশ্য ছিল সম্ভাবনাময় স্পিনারদের চিহ্নিত করা। একই সাথে কোচদের (স্থানীয়) মধ্যে যোগাযোগ স্থাপন। আমাদের ভালো একটা সেশন কেটেছে। আরও কয়েকদিন সময় আছে হাতে, আশা করছি সব স্পিনারকে দেখার সুযোগকে কাজে লাগিয়ে আগামী কিছুদিন আমরা কাজ করতে পারবো।’

ইনজুরির কারণে শ্রীলঙ্কার সিরিজের শুরু থেকেই ছিলেন না মেহেদি হাসান মিরাজ। চট্টগ্রাম টেস্ট খেলার পর ইনজুরির কারণে ছিটকে যান নাঈম হাসান। এই দু’জন না থাকার কারণে ঢাকা টেস্টে বেশ ভুগতে হয়েছে বাংলাদেশকে। বিশেষ করে কোনো অফস্পিনার ছিল না। যে কারণে পাইপ লাইনে স্পিনার সংকটের চিত্রটাও স্পষ্ট হয়ে উঠেছে।

হেরাথ বলেন, ‘অবশ্যই আপনার এক্সট্রা স্পিনার ব্যাকআপ থাকা প্রয়োজন। এই ক্যাম্প আশা করি বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় উপকারী হবে। যেমন ধরুন, এখন নাঈম ইনজুরিতে রয়েছে এবং এখানে আর কোনো ভালোমানের অফ স্পিনার নেই। এখন আমাদেরকে স্পিনারকের রেকর্ড ধরে রাখা প্রয়োজন এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য তাদের পরিচর্যা করা প্রয়োজন।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...