| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

খেলা ছেড়ে আম্পায়ারিং করতে বললেন কোহলিকে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৯ ১৯:০৪:১৫
খেলা ছেড়ে আম্পায়ারিং করতে বললেন কোহলিকে

আম্পায়ার বিরাট কোহলী। কেমন হবে ব্যাপারটা? বিরাটকে এই রূপেই দেখতে চাইছেন সাইমন টফেল। প্রাক্তন আম্পায়ার মনে করেন খুব ভাল আম্পায়ার হতে পারেন বিরাট।

মাঠে তাঁদের একটি ভুল ম্যাচের ফল পাল্টে দিতে পারে। সারা দিন উইকেটের পিছনে দাঁড়িয়ে সঠিক সিদ্ধান্ত দিলে কোনও কৃতিত্ব পাওয়া যায় না, কিন্তু একটি ভুল করলেই ক্রিকেটার থেকে সংবাদমাধ্যম সকলের প্রশ্নের মুখে পড়তে হয় আম্পায়ারদের। সাইমন টফেল জানেন কতটা কঠিন তাঁর কাজ। অভিজ্ঞ আম্পায়ার চান ভারতীয় দলের বর্তমান দুই ক্রিকেটার ভবিষ্যতে আম্পায়ারিং করুক।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে টফেল বলেন, “আমি চাইব বিরাট কোহলী অথবা রবিচন্দ্রন অশ্বিন আম্পায়ারিং করুক। ক্রিকেটের আইন, খেলার পরিস্থিতি খুব ভাল বোঝে ওরা দু’জন।” ২০১২ সালে আম্পায়ারিং থেকে অবসর নেন টফেল। তিনি মনে করেন শুধু বিরাট বা অশ্বিন নন, বীরেন্দ্র সহবাগ ভাল আম্পায়ার হতে পারেন। সেই কথা এক বার বিধ্বংসী ব্যাটারকে বলেছিলেন টফেল।

টফেল বলেন, “সহবাগকে আমি আম্পায়ারিং করতে বলেছিলাম। এক বার ওকে চ্যালেঞ্জ করেছিলাম আম্পায়ারিং করার জন্য। কারণ স্কোয়ার লেগে দাঁড়িয়ে সর্বক্ষণ আমাকে বলে যাচ্ছিল কোনটা আউট, কোনটা আউট নয়। কিন্তু ও রাজি হয়নি। ও আম্পায়ারিং করতে চায় না।” সহবাগ রাজি না হলেও দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার মর্নি মর্কেল আম্পায়ারিং করার কথা ভেবেছিলেন বলে জানান টফেল। তিনি বলেন, “আমি বেশ কিছু ক্রিকেটারের সঙ্গে কথা বলেছিলাম আম্পায়ারিং করার ব্যাপারে। মর্কেল ক্ষুব উৎসাহী ছিল। কিন্তু এটা সবাই পারে না। একটা ব্যক্তিত্ব প্রয়োজন, সঙ্গে ইচ্ছাও থাকতে হবে আম্পায়ারিং করার।”

আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে টফেল বলেন, “এটা মোটেই ক্লান্তিকর কাজ নয়, যদি না করাচি বা ওই ধরনের কোনও শুকনো পরিবেশে আম্পায়ারিং করতে হয়। ওখানে উইকেটে তেমন কিছু হয় না। তবে আম্পায়ারিং সকলের জন্য নয়। খুব চ্যালেঞ্জিং কাজ। অনেকেই বলে এত দীর্ঘ সময় ধরে মনোযোগ কী ভাবে রাখা সম্ভব? আমি বলব দীর্ঘ সময় ধরে নয়, ছোট ছোট ভাগে দেখতে হবে ম্যাচটাকে। এটা বেশ আনন্দের।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...