| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

প্রথম ব্রিটিশ প্লেয়ার হিসেবে আইপিএলের বাটলারের নতুন রেকর্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৯ ১৫:২৪:২৮
প্রথম ব্রিটিশ প্লেয়ার হিসেবে আইপিএলের বাটলারের নতুন রেকর্ড

১৬ ম্যাচে ৮২৪ রান করে সকলের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছেন বাটলার। তাঁর ধারেকাছে আর কেউ লড়াইয়ে নেই। ফাইনালের আগেই অরেঞ্জ ক্যাপ তাঁর নিশ্চিত হয়ে গিয়েছে। হার্দিক পাণ্ডিয়া ছয়ে থাকলেও বাটলারকে ধরা তাঁর পক্ষে কোনও ভাবেই সম্ভব নয়। ছবি: রয়টার্স

ইংল্যান্ডের প্রথম প্লেয়ার হিসেবে বাটলার আইপিএলে অরেঞ্জ ক্যাপ জিতলেন বাটলার। এমন কী রাজস্থান রয়্যালসের প্রথম প্লেয়ার, যিনি কমলা টুপির মালিক হলেন।

বাটলার এই মরশুমে বহু নজির গড়ে ফেলেছেন। স্পর্শ করেছেন বিরাট কোহলিকেও। এক মরশুমে কোহলির ৪টি সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেছেন তিনি। আইপিএলে কোহলির মোট ৫টি শতরানের রেকর্ডও তিনি সেই সঙ্গে ছুঁয়ে ফেললেন।

বাটলার এই মরশুমে বহু নজির গড়ে ফেলেছেন। স্পর্শ করেছেন বিরাট কোহলিকেও। এক মরশুমে কোহলির ৪টি সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেছেন তিনি। আইপিএলে কোহলির মোট ৫টি শতরানের রেকর্ডও তিনি সেই সঙ্গে ছুঁয়ে ফেললেন।

তৃতীয় প্লেয়ার হিসেবে আইপিএলে বাটলার মোট ৮০০ রানের গণ্ডি টপকে গিয়েছেন। বাটলারের সংগ্রহ এখন ১৬ ম্যাচে ৮২৪ রান। ফাইনাল এখনও বাকি রয়েছে। বাটলারের আগে এখন রয়েছেন শুধু বিরাট কোহলি (৯৭৩ রান) এবং ডেভিড ওয়ার্নার (৮৪৮)। ফাইনালে বাটলার নিজের ছন্দে থাকলে, সহজেই টপকে যেতে পারবেন ওয়ার্নারকে। তবে কোহলিকে টপকানো সম্ভব নয়।

এক মরশুমে প্লে-অফে সবচেয়ে বেশি রানের মালিকও এখন বাটলার। এখনও পর্যন্ত এ বার আইপিএলের প্লে-অফের ২টি ম্যাচে বাটলার মোট ১৯৫ রান করেছেন। এর আগে ২০১৬ সালে ডেভিড ওয়ার্নার প্লে-অফে মোট ১৯০ রান করেছিলেন। তাঁকে এ দিন ছাপিয়ে গেলেন বাটলার। এই তালিকায় তিনে রয়েছেন রজত পতিদার। তিনি ২০২২ আইপিএলের প্লে-অফে মোট ১৭০ রান করেছিলেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...