| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

আইপিএলের ফাইনালে গুজরাট বিপক্ষে রাজস্থানেরের শক্তিশালী একাদশ ঘোষণ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৯ ১০:৪২:৪৭
আইপিএলের ফাইনালে গুজরাট বিপক্ষে রাজস্থানেরের শক্তিশালী একাদশ ঘোষণ

প্রথম রাউন্ডে এ দুই দলই ছিল পয়েন্ট টেবিলে সবার ওপরে। কোয়ালিফায়ার-১ ম্যাচে রাজস্থানকে হারিয়ে সবার আগে ফাইনালে ওঠে গুজরাট। পরে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে বিদায় করে দিয়ে রাজস্থান পেয়েছে ফাইনালের টিকিট।

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে শিরোপা ঘরে তুলেছিল রাজস্থান। মাঝের ১৩ আসরে একবারও ফাইনালে উঠতে পারেনি তারা। এবার তাদের সামনে সুযোগ দ্বিতীয় শিরোপা ঘরে তোলার। অন্যদিকে প্রথমবার খেলতে এসেই চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি গুজরাটের সামনে।

চলতি আসরে ফাইনালের আগে দুইবার মুখোমুখি হয়েছে গুজরাট ও রাজস্থান। গ্রুপের ম্যাচে রাজস্থানকে ৩৭ রানে হারায় হার্দিক পান্ডিয়ার গুজরাট। আর সবশেষ কোয়ালিফায়ার ম্যাচটিতে রাজস্থানের করা ১৮৮ রানের সংগ্রহ তিন উইকেট হারিয়ে তিন বল আগেই টপকে যায় তারা।

তবে রাজস্থানের জন্য আশার আলো হতে পারেন জস বাটলার, ইয়ুজভেন্দ্র চাহালরা। চলতি আসরে এখন পর্যন্ত ৮২৪ রান নিয়ে সবার ওপরে বাটলার। তিনি এবার ইতিহাস গড়ে চারটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। অন্যদিকে বল হাতে ২৬ উইকেট নিয়ে সবার ওপরে চাহাল। ফাইনালেও তাদের ওপর থাকবে বাড়তি নজর।

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ: যশবি জাসওয়াল, জস বাটলার, সানজু স্যামসন (অধিনায়ক, উইকেটরক্ষক), দেবদূত পাডিক্কাল, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, ওবেদ ম্যাকয়, ইয়ুজভেন্দ্র চাহাল ও প্রাসিধ কৃষ্ণা।

গুজরাট টাইটান্সের সম্ভাব্য একাদশ: শুবমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ম্যাথু ওয়েড, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, সাই কিশোর, ইয়াশ দয়াল, লকি ফার্গুসন ও মোহাম্মদ শামি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...