| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

হঠাৎ বাটলারের প্রশংসায় পঞ্চমুখ সাঙ্গাকারা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৮ ২০:৩০:৫৪
হঠাৎ বাটলারের প্রশংসায় পঞ্চমুখ সাঙ্গাকারা

ম্যাথু হেইডেন, হার্শেল গিবস, বীরেন্দর শেবাগ, বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার- আইপিএল মানেই তো মারকুটে ব্যাটারদের মিলনমেলা। এমনকি আইপিএলে এক আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখনও বিরাট কোহলির ধকলে। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ডেভিড ওয়ার্নার। চলতি আসরের ফাইনালের আগে বাটলারের অবস্থান তিনে।

তবে রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অব ক্রিকেট কুমার সাঙ্গাকারা মনে করেন, বাটলারই তার দেখা সেরা ব্যাটার, যিনি আইপিএলে খেলেছেন। ইংলিশ তারকার এই অবিশ্বাস্য ফর্ম যেন বিশ্বাসই করতে পারছেন না লঙ্কান কিংবদন্তি।

সাঙ্গাকারা বলেন, ‘স্পিনের বিপক্ষে সে দারুণ। তার হাতে সব শটই আছে। নির্দিষ্ট দিনে সে বুঝে যায় কোন শট খেলা লাগবে, কোনটা খেলা লাগবে না। তার একটি ব্যাপার হলো সে যেকোনো সময় গতি বাড়াতে পারে। ৩০ বলে ৩০ থেকে হুট করে ৫০ বলে ৮০-৯০ রান করে ফেলতে পারে।’

এমন মোড় ঘুরিয়ে দেওয়া ব্যাটিং আইপিএলে কাউকে করতে দেখেননি, দাবি সাঙ্গাকারার। তিনি বলেন, ‘যেকোনো সময় সে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। সব ধরণের শটই তার হাতে আছে এবং খেলাটা খুব ভালো বোঝে। আইপিএলের ইতিহাসে এত ভালো কেউ ব্যাট করেছে বলে আমার মনে পড়ে না।’

এখন পর্যন্ত আসরে ১৬ ম্যাচ খেলে ৮২৪ রানের মালিক বাটলার। আর ২৫ রান করলে এক আসরে সবচেয়ে বেশি রান করার দিক থেকে ডেভিড ওয়ার্নারকে ছাড়িয়ে যাবেন, যার অবস্থান এখন দ্বিতীয় স্থানে। সবচেয়ে ওপরে আছেন কোহলি, যার রান ৯৭৩। ২০১৬ সালের আইপিএলে কোহলির করা এই রান টপকাতে হলে বাটলারে শুধু সেঞ্চুরি করলেই চলবে না, ইনিংসটা হতে হবে অন্তত দেড়শ রানের!

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...