| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে সত্যি হল মালিঙ্গার ভবিষ্যদ্বাণী

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৮ ১৪:৩০:২৬
অবশেষে সত্যি হল মালিঙ্গার ভবিষ্যদ্বাণী

২০০৮ সালে শেন ওয়ার্নের নেতৃত্বে শেষবার ফাইনাল খেলেছিল রাজস্থান এবং সেই বছরে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান। তবে শুক্রবারের ম্যাচের ফল নিয়ে আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি বোলার লসিথ মালিঙ্গা। তিনি ম্যাচ শুরুর একদিন আগেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দাঁড়িয়ে জানিয়েছিলেন ২০২২ আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ার জিতবে রাজস্থান রয়্যালস।

রাজস্থান রয়্যালস ২০২২ আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ার জেতার পরেই নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লসিথ মালিঙ্গার এই ভিডিয়ো পোস্ট করেছে রাজস্থান রয়্যালস। ভিডিয়োতে রাজস্থানের ফাস্ট বোলিং কোচকে ভবিষ্যদ্বাণী করতে দেখা গিয়েছে। সেই ভিডিয়ো মালিঙ্গা বলেন,‘স্টেডিয়ামটি দুর্দান্ত দেখাচ্ছে।সেমিফাইনালের জন্য উপযুক্ত এবং আগামীকাল রাতে রাজস্থানই জিতবে।’

রাজস্থান রয়্যালসের জন্য এই মরশুমটা দারুণ কেটেছে। মেগা নিলামে দারুণ একটা দল তৈরি করেছিল রাজস্থানের টিম ম্যানেজমেন্ট। এবারে যুজবেন্দ্র চাহাল এবং রবিচন্দ্রন অশ্বিনের মতো দুই বড় স্পিনারকে তারা তুলে নিয়েছিল। ফাস্ট বোলিং-এর জন্য ট্রেন্ট বোল্ট এবং প্রসিধ কৃষ্ণকেও তুলে নিয়েছিল। রাজস্থান রয়্যালস লিগ পর্বে ১৪টি ম্যাচের মধ্যে ৯টি জিতে প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করেছিল। যদিও দলটিকে প্রথম কোয়ালিফায়ারে গুজরাট টাইটানসের কাছে হেরে গিয়েছিল। তবে এই দলটি প্রত্যাবর্তন করে এবং দ্বিতায় কোয়ালিফায়ারেRCB কে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। ২৯ মে সঞ্জু স্যামসনের দল শিরোপা লড়াইয়ের জন্য হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানসের মুখোমুখি হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...