| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

টাইগারদের এমন লজ্জার হারে রেগে যা বললেন পাপন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৭ ২২:০৪:৫০
টাইগারদের এমন লজ্জার হারে রেগে যা বললেন পাপন

পাপনের এমন মন্তব্যের পর দ্বিতীয় ইনিংসে সংশোধন করতে পারেনি। দুইটি ভিন্ন ধস দেখা গিয়েছে বাংলাদেশের ব্যাটিংয়ে। শুরুতে মাত্র ২৩ রানে সাজঘরে ফেরেন প্রথম চার ব্যাটার। আর শেষ দিকে মাত্র ১৩ রানের ব্যবধানে পড়ে যায় পাঁচ উইকেট। যে কারণে ম্যাচ শেষ হয়েছে ১০ উইকেটের বড় পরাজয়ে।

এমন হারের পর দলের সমস্যা আসলে কোথায় তা নির্দিষ্ট করে বলতে পারলেন না বিসিবি সভাপতি। তিনি বরং এটি খোঁজার ভার রাখলেন দলের কোচিং স্টাফের কাঁধেই। তবে খালি চোখে নিজের মূল্যায়ন, বিশ্লেষণ জানাতেও ভোলেননি পাপন।

ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে পাপন বলেছেন, ‘আসলে সমস্যাটা কোথায় সেটা সবচেয়ে ভালো বলতে পারবে কোচিং স্টাফরা, প্লেয়াররা। টিম ম্যানেজম্যান্টকে যদি জিজ্ঞেস করেন; যারা ওদের সঙ্গে থাকে তারা বলতে। আমরা যারা বাইরে বসে খেলা দেখি, তাদের পক্ষে সমস্যাটা কোথায় বলাটা কঠিন।’

তিনি আরও যোগ করেন, ‘বোলিংয়ে দুর্বলতা ছিল এটাতে কোনো সন্দেহ নেই। প্রথম টেস্টে আমাদের সুযোগটা নেওয়া উচিত ছিল। ওরা কত সুন্দর, ডিসিপ্লিনড। ওদের এর চেয়ে ভালো পেস বোলার আছে। তাদের ছাড়াই কম অভিজ্ঞ দুজনের কাছে আমরা যেভাবে সবগুলো উইকেট দিয়ে এসেছি, এটা একটু আশ্চর্যের।’

পরাজয়ের পেছনে ব্যাটিং ধসের কথা উল্লেখ করে পাপন বলেছেন, ‘দুই ইনিংসে যদি ২৫ রানে পাঁচটা, তারপরে ২৩ রানে ৪টা উইকেট চলে যায় তখন তো ম্যাচটা হাতছাড়া হয়েই যায়। কতবার আর নিচের দিকে ও মাঝে যারা আছে আমাদের... মুশফিক-লিটন; ওরা করবে!’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...