| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

টাইগারদের নিয়ে হতাশ প্রকাশ ডমিঙ্গোর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৭ ১৮:৩০:৪৫
টাইগারদের নিয়ে হতাশ প্রকাশ ডমিঙ্গোর

ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের মতো কঠিন প্রতিপক্ষগুলোর বিপক্ষে টেস্ট জিতলেও এখন পর্যন্ত সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। বড় দলগুলোর বিপক্ষে সিরিজ জেতার অভিজ্ঞতা নেই বলেই এই ফরম্যাটে টাইগাররা এখনও খাবি খাচ্ছে বলে মনে করেন দলটির প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগে ডমিঙ্গো তার শিষ্যদের কাছে বড় দলগুলোর বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে কিনা এমন চ্যালেঞ্জ দেন। স্বাভাবিকভাবেই সেই চ্যালেঞ্জের উত্তরে খেলোয়াড়রা ‘না’ জবাব দেন।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে ডমিঙ্গো বলেন, “এই টেস্ট সিরিজের আগে আমি ছেলেদের একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম। ওদের জিজ্ঞেস করেছিলাম, তোমরা এর আগে কখনো জিম্বাবুয়ে ছাড়া বড় কোনো টেস্ট দলের বিপক্ষে সিরিজ জিতেছ কি না? উত্তর ছিল না।”

বড় দলগুলোর বিপক্ষে সিরিজ জেতার অভিজ্ঞতা না থাকায় বাংলাদেশ এই সংস্করণে পরবর্তী ধাপে যেতে পারছে না বলে মনে করছেন ডমিঙ্গো। “ওরা কখনই বড় কোনো দলকে টেস্ট সিরিজে হারায়নি। আমরা যতক্ষণ না পর্যন্ত বড় টেস্ট সিরিজ জেতা শুরু করব, আমরা পরবর্তী ধাপে যেতে পারব না। আমাদের বড় সিরিজ জিততে হবে।”

টেস্টে বাংলাদেশ ভালো করছে এমন মন্তব্য করে এই সংস্করণে আরও উন্নতির তাগিদ দিয়েছেন টাইগারদের হেড কোচ। ডমিঙ্গো বলেন, “কিভাবে টেস্ট ক্রিকেটারদের ক্যাপ পরিয়ে দেওয়া হয়, টেস্ট ক্রিকেটারদের কতোটা গুরুত্ব দেওয়া হয়, মাঠে কেমন দর্শক আসে। কোনো সন্দেহ নেই সাদা বলের ক্রিকেট এখানে বেশি গুরুত্ব পায়। আমি মনে করি আমরা টেস্ট ক্রিকেটে ভালো দল হতে শুরু করেছি। আমরা প্রতিযোগিতা করতে শুরু করেছি। কিন্তু আমাদের আরও এক ধাপ উন্নতি করতে হবে। আমি পার্থক্যটা কমে আসতে দেখছি।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...