| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাবর আজমকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ দীনেশ কার্তিক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৭ ১৭:৩৮:০৫
বাবর আজমকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ দীনেশ কার্তিক

তবে এবার পাকিস্তানের অধিনায়ককে প্রশংসায় ভাসিয়েছেন চিরপ্রতিপক্ষে ভারত দলের অন্যতম তারকা দীনেশ কার্তিক। ভারতের এই উইকেটকিপার ব্যাটারের মতে, বাবর তিন সংস্করণেই বিশ্বের এক নম্বর ব্যাটার হবেন।

লাল বল কিংবা সাদা বল সব ধরনের ক্রিকেটেই সমান দক্ষ বাবর। তিনি পরিস্থিতি বুঝে ব্যাটিং করতে পারেন। দলের প্রয়োজনে আক্রমণাত্ম কিংবা রক্ষণাত্ম উভয় ধরনের ব্যাটিং দক্ষতাই আছে পাকিস্তানের অধিনায়কের। তাছাড়া বয়স ও ফিটনেস বিবেচনায়ও ক্যারিয়ারের সেরা সময় পার করছেন তিনি।

বাবর তিন সংস্করণেই ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে কার্তিক বলেন, 'আমি একশোভাগ নিশ্চিত (বাবরের সামর্থ্য নিয়ে)। সে একজন বড় মাপের খেলোয়াড়, সে ব্যাটিংয়ে ফর্মের তুঙ্গে আছে এবং সামনে তার বেশ কিছু টেস্ট ম্যাচ আছে। তিন সংস্করণের ক্রিকেটেই সে অসাধারণ একজন ক্রিকেটার এবং ভিন্ন ভিন্ন ব্যাটিং পজিশনেও সে সফল।'

বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন এবং জো রুটকে এক সঙ্গে বলা হয়ে থাকে এসময়ের ফ্যাবুলাস ফোর বা ফ্যাব ফোর। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে কোহলি-স্মিথদের সঙ্গে নাম উঠে আসছে বাবর আজমের। আইসিসির র‌্যাঙ্কিংয়েও তিন সংস্করণেই উপরের দিকে আছেন পাকিস্তানের অধিনায়ক।

অনেকে মনে করেন ফ্যাব ফোর বাদ দিয়ে সেটিকে ফ্যাব ফাইভ বলার সময় এসেছে। যদিও এ নিয়ে অনেকের ভিন্ন মতও রয়েছে। কার্তিকের মতে, সাম্প্রতিক সময়ে ফর্ম বিবেচনায় শীঘ্রই এই ধরণা বদলে 'ফ্যাব ফাইভ' করে দেবেন বাবর।

কার্তিক বলেন, 'আমরা যে 'ফ্যাব ফোর' নিয়ে কথা বলি তা খুবই শক্তিশালী এবং তারা লম্বা সময় ধরে এখানে আছে কিন্তু এখানে কোনো সন্দেহ নেই যে, বাবর এটাকে 'ফ্যাব ফাইভ' করে দেবে।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...