‘দু’টো ওয়াইড করেছিলাম, ধোনি এগিয়ে এসে বলল…’
তখন সবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন চেন্নাইয়ের এই অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তার কয়েক দিন পরেই শুরু আইপিএল। চেন্নাই সুপার কিংস শিবিরে সবাই ধোনির অবসর নিয়েই আলোচনায় ব্যস্ত। সেই সময় প্রথম বার ধোনির সঙ্গে দেখা হয়েছিল চেন্নাইয়ের থ্রোডাউন বিশেষজ্ঞ কোন্ডাপ্পা রাজ পালানির। প্রথম বার ধোনিকে বল করতে গিয়ে তাঁর কী অভিজ্ঞতা হয়েছিল সে কথা জানিয়েছেন পালানি।
২০২০ সালের আইপিএলের আগেই অবসর ঘোষণা করেন ধোনি। তার পরেই সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হওয়ার কথা ছিল আইপিএল। প্রতিযোগিতার আগে শিবিরে যোগ দেন ধোনি। নেটে গিয়ে পালানিকে বল করতে বলেন তিনি। তার পর কী হয়েছিল? পালানি বলেন, ‘‘সেই প্রথম বার আমি ধোনিকে দেখি। ও আমাকে বল করতে বলে। ফ্লেমিং ও হাসি আমাকে সাবধানে বল করতে বলেছিল। প্রথম দু’টো বল ওয়াইড হয়। তৃতীয় বল ফুলটস হয়। তার পরেই ধোনি আমাকে এসে বলে, ওর দিকে না তাকিয়ে বল করতে। স্বাভাবিক বল করতে। তার পর থেকে বল ভাল হচ্ছিল।’’
শুধু পালানি নন, তাঁর সহকারী মুরুগানও ধোনিকে বল করার সুযোগ পান। তাঁদের সাধারণত সামনের পায়ে বল করতে বলতেন ধোনি। তাঁরা সেটাই করতেন। পালানি বলেন, ‘‘ধোনি বলত সামনের পায়ে বল করতে। আবার কখনও বলত ওকে আউট করার চেষ্টা করতে। খুব অল্প দিনেই ধোনির সঙ্গে ভাল সম্পর্ক হয়ে গিয়েছিল। আমাদের নাম ধরে ডাকত ধোনি।’’
২০২০ সালেই প্রথম বার আইপিএলের প্লে-অফে উঠতে ব্যর্থ হয় চেন্নাই। যদিও পরের বার ফের পুরনো ফর্মে দেখা যায় ধোনিদের। আইপিএল চ্যাম্পিয়ন হন তাঁরা। ২০২২ সালে ফের আইপিএলের প্রথম চারে উঠতে ব্যর্থ হয় সিএসকে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
