| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বিশেষ কারনে বদলে গেলো পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ভেন্যু

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৭ ১১:৫৬:০৮
বিশেষ কারনে বদলে গেলো পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ভেন্যু

পিসিবির এক সূত্রের বরাত দিয়ে দ্য নিউজ জানিয়েছে, ক্যারিবিয়ানদের বিপক্ষে ঘরের মাঠের এই সিরিজ রাওয়ালপিন্ডি থেকে সরিয়ে মুলতানে নিয়ে যাওয়া হবে। শীঘ্রই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিবে পিসিবি।

মূলত পাকিস্তান সরকারের নির্দেশেই আসন্ন এই সিরিজ নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। মুলতানে সিরিজ আয়োজনের প্রস্তুতি সাড়তে শীঘ্রই কতৃপক্ষের সঙ্গে আলোচনা করবে দেশটির ক্রিকেট বোর্ড। এই সিরিজে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করেছে পিসিবি। চোট কাটিয়ে ১৬ সদস্যের এই দলে ফিরেছেন শাদাব খান। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে ছিলেন না শাদাব। তবে ক্যারিবিয়ানদের বিপক্ষে ঘরের মাঠের এই সিরিজে এবার পুরো ফিট হয়েই দলে ফিরেছেন পাকিস্তানের সহ অধিনায়ক।

তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে থাকছে না কোনো জৈবসুরক্ষা বলয় কিংবা ম্যানেজ ইভেন্ট এনভায়োরনমেন্ট। তাই অস্ট্রেলিয়া সিরিজে ২১ সদস্যের স্কোয়াড দিলেও এবার তা ১৬ সদস্যে নামিয়ে এনেছে পিসিবি।

আগামী ৮ জুন প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১০ ও ১২ জুন। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...