হারের পর ভক্তদের উদ্দেশ্যে গম্ভীরের বার্তা
তবে আইপিএলের প্রথম মরশুমেই লিগ তালিকায় প্রথম চারে শেষ করাও একেবারেই কৃতিত্বকে ছোট করে দেখার নয় এই দলের। আইপিএল থেকে বিদায়ের পরবর্তীতে সমর্থকদের জন্য দলের মেন্টর গৌতম গম্ভীরের বার্তা পরের বছর আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন তারা।
প্রসঙ্গত বুধবার ইডেনের ম্যাচে আরসিবির কাছে ১৪ রানে হেরে বিদায় নিতে হয়েছে সুপার জায়ান্টস দলকে। হাই স্কোরিং এই ম্যাচে আরসিবি প্রথমে ব্যাট করে রজত পাতিদারের অনবদ্য শতরানে নির্ধারিত ২০ ওভারে ২০৭ করতে সমর্থ হয়। শেষদিকে দীনেশ কার্তিকের অপরাজিত ৩৭ রান আরসিবিকে ভালো জায়গায় পৌঁছে দেয়। জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক রাহুলের ৭৯ রান এবং দীপক হুডার ৪৫ রানে ভর করে প্রচণ্ড লড়াই করে ১৯৩ রান পর্যন্ত টেনে আনলেও লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি।
ম্যাচ শেষে নিজের সোশ্যাল মিডিয়াতে এক পোস্টে গম্ভীর সমর্থকদের বার্তা। নিজের ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেন গম্ভীর। নিজের উইকেটের দিকে তাকিয়ে থাকা অবস্থায় একটি ছবি পোস্ট করেন গম্ভীর। ক্যাপশনে তিনি লেখেন 'আজকে ভাগ্যটা খারাপ ছিল। আমাদের নতুন টিমের জন্য দারুণ টুর্নামেন্ট ছিল। আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। পরবর্তী সময়ে দেখা করার আগে...।' উল্লেখ্য গম্ভীরের অধিনায়কত্বেই কলকাতা নাইট রাইডার্স দল দু'টি আইপিএলের ট্রফি জিতেছিল। এবার সুপার জায়ান্টস দলের মেন্টর হিসেবে তিনি সাফল্য পান কিনা এখন সেটাই দেখার।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
