| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

‘শারীরিক নয় ক্রিকেটারদের মানসিক সমস্যা’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৬ ২০:১৮:০০
‘শারীরিক নয় ক্রিকেটারদের মানসিক সমস্যা’

মাঝে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতলেও পরিবর্তন ঘটেনি বাংলাদেশের টেস্ট ব্যর্থতার। সাউথ আফ্রিকা সিরিজের পর ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজে। একের পর এক ব্যাটিং ব্যর্থতা ভোগাচ্ছে টাইগারদের। এমন ব্যর্থতায় বারবারই প্রশ্ন উঠছে ক্রিকেটারদের টেস্ট খেলার মানসিকতা নিয়ে।

কদিন আগে নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, টিম ম্যানেজমেন্টের দাবি বাংলাদেশের ক্রিকেটারদের ১০ দিন টেস্ট খেলার মানসিকতা নেই। ঢাকা টেস্টে ব্যাটিং ব্যর্থতার দিনে সাকিব আল হাসানও শোনালেন প্রায় একই গল্প। বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার মনে করেন, ক্রিকেটাররা শারীরিকভাবে ফিট, তবে তাদের মানসিক সমস্যায় রয়েছে। সেটি নিয়ে অনেক বেশি কাজ করার তাগিদও দিয়েছেন তিনি।

সাকিব বলেন, ‘আমার কাছে যেটা মনে হয় যে আমরা হচ্ছি টেস্ট ক্রিকেটের অন্যতম ফিট দল। কারণ সবচেয়ে বেশি ফিল্ডিং করি, বেশিরভাগ সময়। শারীরিকভাবে আমরা ফিট। মানসিক সমস্যাটা হয়তো বেশি। এই জায়গাটাতে আসলে আমাদের অনেক বেশি কাজ করার আছে।’

‘শারীরিকভাবে কিন্তু আমরা অনেক বেশি ফিট। আপনি দেখেন সবমিলিয়ে তিন ইনিংসে মনে হয় ৪০০-৪৫০ ওভার ফিল্ডিং করেছে পুরো দল। ফিট না হলে... এই যে লিটন ৪৫০ ওভার কিপিং করে... মুশফিক ভাই ব্যাটিং করছে। একজন ১৭০ (১৭৫*) করছে, একজন ১৪০-৫০ (১৪১) করেছে। শারিরীকভাবে সবাই ফিট, মানসিক সমস্যা আমার কাছে যেটা মনে হয়। যে জায়গাটাতে আসলেই আমাদের অনেক বেশি কাজ করার আছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...