| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

০ রানে আজও আউট দলপতি মুমিনুল, শেষ দিনে হারার পথে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৬ ১৯:০৯:১১
০ রানে আজও আউট দলপতি মুমিনুল, শেষ দিনে হারার পথে বাংলাদেশ

গত ২৩ মে সকালে শুরু হওয়া শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম সেশনটা দুঃস্বপ্নের ছিল বাংলাদেশের ক্রিকেট দলের জন্য। প্রথম ঘণ্টাতে মাত্র ২৪ রানে ৫ ব্যাটারকে হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল বাংলাদেশ। চতুর্থ দিনের শেষ বিকেলটাতেও সেই একই চিত্র। মাত্র ২৩ রান তুলতেই সাঁজঘরে ফিরতে হয়েছে টপ অর্ডারের ৪ ব্যাটারকে। ১৩ ওভারে ৪ উইকেটে ৩৪ রান তুলেছে বাংলাদেশ আর এতেই চতুর্থ দিন শেষ করেছে ১০৭ রানে পিছিয়ে থেকে।

প্রথম ইনিংসে মুশফিকুর রহিম আর লিটন দাস মিলে রেকর্ড গড়া জুটি গড়েন। দুইজনই তুলে নেন সেঞ্চুরি। এতেই ২৪ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ শেষ পর্যন্ত ৩৬৫ রানের থামে। জবাবে লংকানরা প্রথম থেকেই দুর্দান্ত ব্যাটিং করতে থাকে। সাকিব আল হাসানের ৫ আর ইবাদতের ৪ উইকেট নেওয়ার পরেও অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দীনেশ চান্দিমালের সেঞ্চুরিতে ৫০৬ রান তোলে শ্রীলংকা। আর লিড পায় ১৪১ রানের।

জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাংলাদেশের ব্যাটিংস্তম্ভ। দলীয় স্কোরবোর্ডে ১৫ রান যোগ হতেই সাঁজঘরে তামিম ইকবাল। প্রথম ইনিংসের মতো রানের খাতা খুলতে পারেননি দ্বিতীয় ইনিংসেও। এরপর ১৯ রানের মাথায় নাজমুল হোসেন শান্ত (২) ফিরেছেন রানআউট হয়ে। পরের ওভারে অধিনায়ক মুমিনুল হক ফিরেছেন আবারোও সেই শূন্য রানে। পরের ওভারে আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় ফিরেছেন ২৭ বলে ১৫ রান করে। এতেই ২৩ রানে ৪ উইকেট নেই বাংলাদেশের।

এরপর আবারও দলের হাল ধরেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং লিটন দাস। মুশফিক ১৬ বলে ১৪ আর লিটন ১১ বলে ১ রান করে অপরাজিত আছেন। এতেই ১৩ ওভারে ৪ উইকেটে ৩৪ রানে দিন শেষ বাংলাদেশের। লংকানদের হয়ে দুটি উইকেট নিয়েছেন আসিথা ফার্নান্দো আর একটি উইকেট নিয়েছেন কাসুন রাজিথা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...