| ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিব-এবাদতের তোপে অলআউট শ্রীলঙ্কা, ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৬ ১৬:৪৪:৩১
সাকিব-এবাদতের তোপে অলআউট শ্রীলঙ্কা, ব্যাটিংয়ে বাংলাদেশ

৩৬৫ রান টপকাতে চতুর্থ দিনে আরও ৮২ রান লাগত সফরকারীদের। আজ দিনের প্রথম সেশনে দেড় ঘণ্টায় ৩৩ ওভারেই বাংলাদেশের রান টপকে লিড নিতে শুরু করেন দুই ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস ও দীনেশ চান্ডিমাল।

দুজনে রান তুলতে থাকেন দ্রুত। আগের দিনে ৫৮ রানে দিন শেষ করা ম্যাথুস মধ্যাহ্ন বিরতির আগে ৯৩ রান করে শেষ করেন প্রথম সেশন, আরেক ব্যাটার চান্ডিমাল করেন ১০ রান।

মধ্যাহ্ন বিরতি শেষে ম্যাথুস তুলে নেন ক্যারিয়ারের ১৩তম শতক। এরপর যেন আরও বেশি আগ্রাসী হয়ে ওঠেন চট্টগ্রাম টেস্টে ১৯৯ রানের ইনিংস খেলা এই ম্যাথুস। একই ভাবে ব্যাট চালাতে থাকেন চান্ডিমাল। তিনিও তুলে নেন ক্যারিয়ারের ১২তম শতক।

দুজনের ব্যাটে ভর করে উড়তে থাকা শ্রীলঙ্কাকে যেন বেধে রাখাই যাচ্ছিল না। শেষ পর্যন্ত দলীয় ৪৬৫ রানের মাথায় চান্ডিমালকে ১২৪ রানে ফেরান এবাদত হোসেন। চান্ডিমালকে ফেরানোর খানিক পরেই নিরশন ডিকভেলাকে (৯) ফেরান সাকিব আল হাসান।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। রমেশ মেন্ডিসকে ১০ রানে ফেরান এবাদত। আগের দিন ৩ উইকেট নেয়া সাকিব আজ চান্ডিমালের পর প্রবীণ জয়াবিক্রমাকে ফিরিয়ে পূর্ণ করেন ক্যারিয়ারের ১৯তম ৫ উইকেট। একই সঙ্গে পূর্ণ করেন দেশের মাটিতে ১৫০ উইকেট।

শেষ ব্যাটার আসিথা ফার্নান্দোকে রান আউট করে সাজঘরে ফেরান মুশফিকুর রহিম। লঙ্কানদের ইনিংস ৫০৬ রানে শেষ হলেও অ্যাঞ্জেলো ম্যাথুস থেকে গেছেন ১৪৫ রানে অপরাজিত। প্রথম ইনিংসে সফরকারীরা লিড নিয়েছে ১৪১ রান। বাংলাদেশের পক্ষে সাকিবের ৫ উইকেটের সঙ্গে এবাদত নিয়েছেন ৪ উইকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। গ্রুপ ‘আই’-এর দ্বিতীয় ম্যাচে তানজানিয়াকে ১-০ গোলে হারিয়েছে ...

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখল রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে ...