| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

লখনউকে হারিয়ে যে দুই ক্রিকেটারের প্রংশা করলেন বেঙ্গালুরু অধিনায়ক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৬ ১২:১৯:৩১
লখনউকে হারিয়ে যে দুই ক্রিকেটারের প্রংশা করলেন বেঙ্গালুরু অধিনায়ক

ডুপ্লেসি বলেছেন, “আজ সত্যিই একটা বিশেষ দিন। রজত যে ভাবে খেলেছে, তাতে বলে বোঝানো যাবে না কতটা ভাল লাগছে। এলিমিনেটরের মতো ম্যাচে এমনিতেই চাপ থাকে। কিন্তু ঠান্ডা মাথায় গোটা পরিস্থিতি সামলে দিয়েছে ও। ওর হাতে সব ধরনের শট রয়েছে। যখনই ও আক্রমণাত্মক খেলে, তখনই বিপক্ষ চাপে পড়ে যায়।”

ডুপ্লেসি মনে করছেন, মাথা ঠান্ডা রাখার কারণেই তাঁরা জিতেছেন। বলেছেন, “স্কোরবোর্ডে বড় রান উঠলেও আমাদের বোলাররা একেবারেই গা ছাড়া মনোভাব দেখায়নি। বিপক্ষের ব্যাটাররা মারকুটে মনোভাব নিয়ে খেললেও ওরা মাথা ঠান্ডা রেখে বল করে গিয়েছে। আজকের ম্যাচটাকে মোটেই বিরাট বড় করে দেখিনি আমরা। আর পাঁচটা ম্যাচের মতোই জেতার জন্যে নেমেছিলাম।”

শেষ দিকে লখনউকে চাপে রেখে বেঙ্গালুরুকে জেতাতে সাহায্য করেছেন হর্ষল পটেলও। তাঁকে নিয়ে ডুপ্লেসি বললেন, “ও আমাদের মধ্যে সবচেয়ে মজার ক্রিকেটার। ওকে দেখে তাই মনে হয় না? তবে এটা ঠিক, চাপের মুখে বল করায় ওর কোনও জুড়ি নেই। গুরুত্বপূর্ণ ম্যাচে এর আগেও উতরে দিয়েছে। আজও সেটাই করল। আজ নিজে থেকেই এসে আমার কাছে বল চাইল। আমিও নির্দ্বিধায় ওকে দিয়ে দিলাম।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...