| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

মিরপুরে ওয়ার্ন এসেছিলেন সাকিব হয়ে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৬ ১১:০৪:০৭
মিরপুরে ওয়ার্ন এসেছিলেন সাকিব হয়ে

গত ২০০৬ সালে এন্ড্রু স্ট্রাউসকে বোকা বানিয়ে যেভাবে খাইয়েছিলেন ঘোলা পানি, আজ যেন সাকিবে ফিরে এলো সেই বাহুবল। বল অফ দ্য সেঞ্চুরি, অর্থাৎ শতকের সেরা বলটাও আছে তার ঝুলিতে, কিন্তু সাদা পোশাকে ৭০০ তম শিকার পাওয়া এন্ড্রু স্ট্রাউসক করা বলটাও ঠাঁয় পেয়েছে তার আত্মজীবনীতে।

কী করেছিলেন সাকিব? যার জন্য স্বয়ং শেন ওয়ার্নের কথা বলতে হচ্ছে! জানতে তবে গতকাল লঙ্কান অধিনায়ক করুনারত্নেকে ঘূর্ণি বিভ্রমে বোকা করে আউট করা বলটা দেখুন। স্লো মোশনে আবার দেখুন, তবুও দেখবেন আরো দেখতে ইচ্ছে করবে। ওভারের আগের ৫ বলে শিকার করার পরিকল্পনা এঁটেছেন। অতঃপর...

হাওয়ায় ভাসানো বলটা পড়লো অফ স্টাম্প, কী অফ স্টাম্পের সামান্য বাইরে। মনে হলো, একটু এগোলেই নাগাল পেয়ে যাবেন ব্যাটসম্যান। কিন্তু ধরতে গিয়ে আর পেলেন না। পড়ল একটু পেছনে, বাঁকও নিলো খানিকটা; আর ব্যাট-প্যাডের মধ্যে যে আধ গজ ফারাক, তাই গলে বলটা গিয়ে ঠেকল মিডল স্টাম্পে। উল্লাসে লাফিয়ে উঠল গ্যালারি। ক্রিকেটাররা মাঠের চারদিক থেকে ছুটে আসছেন সাকিবের দিকে। আর সাকিব মুচকি হেসে আছেন আঙুল তুলে। আর স্কোরবোর্ডে ভেসে উঠল: দিমুথ করুনারত্নে বোল্ড সাকিব আল হাসান।

এতটা পড়তে পড়তে না হয় আউট করা দৃশ্যটা দেখতে দেখরে বুঝে যাওয়ার কথা ওয়ার্নকে স্বর্গ থেকে মর্ত্যে নামানোর কারণটাও। এমনিতেই দুজনের যা প্রভাব, তাতে দুই দেশের ক্রিকেট দুজনকে রাজাধিরাজ মেনে নিয়েছে অনেক আগেই। আজ বোধ হয় মাঠের ক্রিকেটেও ওয়ার্ন হওয়ার শখ জেগেছিল সাকিবের। হোক না, মাত্র একটা বলের জন্যই। কিন্তু সাকিব চাইলে তা পারবেন আরো শতবার, তাও বিশ্বাস আছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...