| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আফগানদের নতুন বোলিং কোচ পাক পেসার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৫ ২২:৫৫:৫৬
আফগানদের নতুন বোলিং কোচ পাক পেসার

আর মাত্র কিছু দিন পরেই আফগানিস্তান জাতীয় দলের জন্য ব্যস্ত সময় অপেক্ষা করছে। আগামী জুনে জিম্বাবুয়ে সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আফগানরা। এর আগে দলের বোলিং কোচ হিসেবে উমর গুলের নিয়োগ চূড়ান্ত করেছে দেশটির ক্রিকেট বোর্ড এসিবি।

যদিও আগফানদের কোচ হিসেবে গুল নতুন নন। গেল এপ্রিলে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান দলের ক্যাম্পে তিন সপ্তাহের জন্য দলটির বোলারদের দেখভাল করেছেন সাবেক এই পাকিস্তানি বোলার।

গুলের নিয়োগ নিশ্চিত করে এসিবি জানিয়েছে, “পাকিস্তানের সাবেক ডানহাতি পেসার উমর গুল আমাদের পুরুষ জাতীয় দলের নতুন বোলিং কোচ হিসেবে যুক্ত হয়েছেন। জিম্বাবুয়েতে সীমিত ওভারের সিরিজের মধ্য দিয়ে তিনি দায়িত্ব পালন শুরু করবেন।”

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর কোচিংয়ে মনোযোগ দিয়েছেন গুল। পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বোলিং কোচের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা আছে এই পেসারের। এছাড়া তিন সপ্তাহের ক্যাম্পে আফগান খেলোয়াড়দের সঙ্গে কাজ করার ফলে দলের সাথে তার বোঝাপড়াও বেশ মধুর।

উল্লেখ্য, জাতীয় দলের হয়ে ২০১৬ সালে সর্বশেষ ম্যাচ খেললেও গুল ক্রিকেটার হিসেবে অবসর নিয়েছেন ২০২০ সালে। ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে শারজায় একটি ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা এই পেসার জাতীয় দলের হয়ে খেলেছেন ৪৭টি টেস্ট, ১৩০টি ওয়ানডে ও ৬০টি টি-টোয়েন্টি। সব ফরম্যাট মিলিয়ে গুল তার সমৃদ্ধ আন্তর্জাতিক ক্যারিয়ারে শিকার করেন ৪২৭টি উইকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...