ফাইনালে যাওয়ার লক্ষে লখনউ-এর বিপক্ষে ব্যাঙ্গালোরের শক্তিশালী একাদশ ঘোষণা
আইপিএলের ১৫ তম আসরে এলিমিনেটর ম্যাচটি বুধবার ২৫ মে কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে। এই ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই ম্যাচে যেই দল জিতবে তারা কোয়ালিফায়ার টু-এ প্রবেশ করবে। আর পরাজিত দল এবারের আইপিএল-এ তাদের যাত্রা শেষ করবে। এমন অবস্থায় এই ম্যাচটি দুই দলের জন্যই ডু অর ডাই পরিস্থিতির। জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশকে। দেখে নিন দুই দল সম্ভাব্য কোন একাদশ নিয়ে এদিনের গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে পারে।
আইপিএল ২০২২-এর পয়েন্ট টেবিলে ১৮ পয়েন্ট স্কোর করা সত্ত্বেও, তৃতীয় স্থানে থাকা লখনউ সুপার জায়ান্টসরা এলিমিনেটর ম্যাচে বেঙ্গালুরুর মুখোমুখি হবে। মনে করা হচ্ছে এই ম্যাচে লখনউ খুব কমই পরিবর্তন করবে। দল যদি প্লেয়িং ইলেভেনের সঙ্গে পরীক্ষা করে তাহলে দলের পুরো কম্বিনেশনটাই নষ্ট হয়ে যেতে পারে। কেএল রাহুলের দলে এভিন লুইসের ফর্ম বাদে পুরো দলটিকেই বেশ শক্তিশালী বলে মনে হচ্ছে।
দেখে নিন লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ- কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), কেএল রাহুল (অধিনায়ক), এভিন লুইস, দীপক হুডা, ক্রুণাল পান্ডিয়া, মার্কাস স্টোইনিস, জেসন হোল্ডার, কৃষ্ণাপ্পা গৌতম, মহসিন খান, আভেশ খান এবং রবি বিষ্ণোই।
এদিনের ডু অর ডাই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে সম্ভবত দুটি পরিবর্তন দেখা যেতে পারে। মহম্মদ সিরাজ দলে ফিরতে পারেন এবং হার্ষাল প্যাটেল ফিট না হলে আকাশ দীপকে সুযোগ দেওয়া হতে পারে। এ ছাড়া আরসিবিতে আর কোনও পরিবর্তন দেখা যাবে না। দলের অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসি এই মরশুমে বেশি পরিবর্তন করতে পছন্দ করেন না।
দেখে নিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ- বিরাট কোহলি, ফ্যাফ ডু’প্লেসি (অধিনায়ক), রজত পাটিদার, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মহিপাল লোমরর, শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হার্ষাল প্যাটেল/আকাশ দীপ, মহম্মদ সিরাজ এবং জোশ হ্যাজেলউড।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
