| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে সুখবর পেলেন লিটন, দেখে নিন মুশফিকের স্থান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৫ ১৬:১৭:৫৭
আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে সুখবর পেলেন লিটন, দেখে নিন মুশফিকের স্থান

এর ফলে র‍্যাঙ্কিংয়ের তার অবস্থান এখন ১৭ নম্বরে। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে উন্নতি করেছেন মুশফিকুর রহিম ও তামিম ইকবালও। চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করা মুশফিক চার ধাপ এগিয়ে ২৫ নম্বরে উঠে এসেছেন। তামিম ৬ ধাপ উন্নতি করে আছেন ২৭ নম্বরে।

বাংলাদেশের বিপক্ষে ১৯৯ রানের ইনিংস খেলা অ্যাঞ্জেলো ম্যাথুস ৫ ধাপ উন্নতি করেছেন। তিনি আছেন ২১ নম্বরে। র‍্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন শ্রীলঙ্কার দুই মিডল অর্ডার ব্যাটার কুসাল মেন্ডিস ও দীনেশ চান্দিমা;। তারা দুজনে যথাক্রমে চার ও ৬ ধাপ এগিয়েছেন। মেন্ডিস ৪৯ ও চান্দিমাল ৫৩ নম্বরে জায়গা করে নিয়েছেন।

ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অজি তারকা মার্নাস ল্যাবুশেন। তিনি ৮৯২ রেটিং পয়েন্ট নিয়ে তিনি সবার উপরে আছেন। সেরা দশে কোনো পরিবর্তন আসেনি। বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি করেছেন সাকিব আল হাসান।

এই টাইগার তারকা লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টে ৪ উইকেট নিয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন। এ ছাড়া নাঈম হাসান ক্যারিয়ার সেরা ১০৫ রানে ৬ উইকেট নিয়ে ৯ ধাপ এগিয়েছেন। বোলারদের তালিকায় তার অবস্থান ৫৩ নম্বরে।

শ্রীলঙ্কার মিডিয়াম পেসার কাসুন রাজিথা ১৪ ধাপ উন্নতি করে ৬১ নম্বরে জায়গা করে নিয়েছেন। তিনি প্রথম টেস্টে বাংলাদেশের ৪ উইকেট শিকার করেছিলেন। আর অসিথা ফার্নান্দো সেরা ১০০তে জায়গা পেয়েছেন। বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রখেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...