| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট থেকে অবসর নেবেন সময় জানিয়ে দিলেন অশ্বিন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৫ ১৬:১৩:৩৫
ক্রিকেট থেকে অবসর নেবেন সময় জানিয়ে দিলেন অশ্বিন

তবে এই ভারতীয় স্পিনার অবসর নেওয়ার দিন নির্দিষ্ট করে জানাননি। কিন্তু জানিয়ে দিয়েছেন, যে দিন পরীক্ষা নিরীক্ষার আগ্রহ হারাবেন, সে দিনই ক্রিকেটকে বিদায় জানাবেন। অশ্বিন জানেন পরীক্ষা নিরীক্ষার ফল ইতিবাচক না হলে সমালোচনা হবে। কিন্ত সে জন্য তিনি পরীক্ষা বন্ধ করতে চান না।

এ বারের আইপিএলে রাজস্থানের হয়ে এখনও পর্যন্ত ১১ উইকেট নেওয়ার পাশাপাশি ১৮৩ রান করেছেন। আইপিএল ফ্র্যাঞ্চাইজিটিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘‘একজন ক্রিকেটার এবং মানুষ হিসেবে আমার মনে হয় এই বছরটা একদম আলাদা। সত্যি বলতে আইপিএলে এই বছরের অভিজ্ঞতা আমার জন্য সবথেকে ভাল।’’ অশ্বিনের সাক্ষাৎকারটি নেটমাধ্যমে দিয়েছে রাজস্থান।

তিনি আরও বলেছেন, ‘‘পারফরম্যান্স কতটা উপভোগ করতে পারছি, সেটা গুরুত্বপূর্ণ। যে দিন পরীক্ষা করা বন্ধ করে দেব, সে দিন বুঝবেন আমি আগ্রহ হারিয়েছি। সে দিন আমার ক্রিকেট শেষ হয়ে যাবে।’’ এ বারের আইপিএলে নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট অশ্বিন বলেছেন, ‘‘এ বছর নিজের ভাবনাকে অন্য মাত্রায় নিয়ে যেতে পেরেছি। এটা বলে বোঝানো কঠিন। এটাকে ভাবনার স্বাধীনতা বলা যেতে পারে।’’

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেলকে আউট করতে সব থেকে খুশি হয়েছেন অভিজ্ঞ স্পিনার। অশ্বিন বলেছেন, ‘‘আমি কয়েক জন সেই ভাগ্যবানদের এক জন যে জীবনের প্রয়োজন খুঁজে পেয়েছি। আমার কাছে সব থেকে খুশির মুহূর্ত ছিল রাসেলকে আউট করা। দৃঢ় ভাবে বিশ্বাস করি রাসেলের উইকেটটই ছন্দ বেধে দিয়েছে। আগের দিনের অনুশীলনেই বোলিং রান আপ একটু পরিবর্তন করি। কিছুটা বেশি কোনাকুনি উইকেটে ঢুকছিলাম। ম্যাচে সেটা প্রথম বার প্রয়োগ করতেই ও আউট হয় এবং ম্যাচে ভারসাম্য ফিরে আসে। পরে যুজবেন্দ্র হ্যাটট্রিক করল। তখনই বুঝতে পারি, সব কিছু ঠিকঠাক হচ্ছে।’’

অশ্বিন জানিয়েছন, আগেও একই জিনিস চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। তখন সমালোচিতও হয়েছেন। এ বারেও ব্যর্থ হলে ক্রিকেটপ্রেমীরা অন্য রকম প্রতিক্রিয়া দিতেন বলেই বিশ্বাস করেন তিনি।

নিজের ক্রিকেট জীবন নিয়ে অশ্বিন বলেছেন, ‘‘এটা একটা যাত্রা। অনেক ভুল করেছি। এক সময় আমাদের কোচ ছিলেন ডানকান ফ্লেচার। ওঁকে গিয়ে সরাসরি জিজ্ঞেস করেছিলাম, উন্নতির রাস্তা কী। কী ভাবে আরও ভাল ক্রিকেটার হতে পারি। উনি বলেছিলেন, মানুষের সামনে তুমি যদি ব্যর্থ হও, ভুল কর তাহলেই আরও ভাল ক্রিকেটার হতে পারবে। সেটাই সারা জীবন ধরে করেছি। অনেক সমালোচনা শুনতে হয়েছে। অনেকে প্রশ্ন করেছেন, কেন এসব করছি। বেশি কিছু পাওয়ার জন্য অতিরিক্ত চেষ্টা করছি বলেও মন্তব্য শুনেছি।’’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...