| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বিরাট আর্থিক প্রতারণার শিকার ঋষভ পন্থ,খোয়ালেন দেড় কোটি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৪ ১৪:২৯:৪১
বিরাট আর্থিক প্রতারণার শিকার ঋষভ পন্থ,খোয়ালেন দেড় কোটি

এ থেকে স্পষ্ট বিরাট আর্থিক প্রতারণার শিকার হলেন এই দলপতি ঋষভ পন্থ। তাঁকে কম দামে গয়না এবং ঘড়ি দেওয়ার নাম করে বোকা বানিয়ে টাকা আদায় করেছেন সেই ব্যক্তি। এক সুত্রে জানা যায় এখন তিনি মুম্বইয়ের আর্থার রোডের জেলে বন্দি।

কিন্তু টাকা ফেরত পাওয়ার জন্যে পন্থকেও ভার্চুয়াল শুনানিতে থাকতে হবে। আইপিএলে খেলার কারণে এতদিন ধরে যা সম্ভব হচ্ছিল না।ঘটনাটি প্রায় এক বছর আগের হলেও সম্প্রতি তা প্রকাশ্যে এসেছে। মুম্বইয়ের এক ব্যবসায়ীকেও একই ভাবে প্রতারিত করায় ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পন্থের আইনজীবী একলব্য দ্বিবেদী সম্প্রতি আর্থিক প্রতারণার ঘটনা প্রকাশ করেছেন।

দ্বিবেদীর দাবি, ২০২০-র শেষের দিকে বা ২০২১-র প্রথম দিকে অভিযুক্ত মৃণাঙ্ক সিংহের সঙ্গে আলাপ হয় পন্থের। কোনও এক আঞ্চলিক প্রতিযোগিতাতে হাজির ছিলেন দু’জনে। মৃণাঙ্ক দাবি করেছিলেন, তিনি হরিয়ানার হয়ে ক্রিকেট খেলেছেন। ক্রিকেটের প্রতি ভালবাসার কারণে অল্পেতেই দু’জনের বন্ধুত্ব হয়ে যায়। তখনই মৃণাঙ্ক পন্থকে জানান, তিনি একটি নতুন ব্যবসা শুরু করেছেন। বিলাসবহুল জিনিসপত্র আমদানি এবং বিক্রি করার ব্যবসা। পন্থ চাইলে সেগুলি তিনি কম দামে তাঁকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারেন। পন্থ রাজি হয়ে যান। বড় অঙ্কের অর্থ তিনি ট্রান্সফার করে দেন মৃণাঙ্কের অ্যাকাউন্টে।

বেশ কিছুদিন পরেও যখন সেই জিনিসগুলি পন্থ পাননি, তখন আইনজীবীর সাহায্যে মৃণাঙ্ককে তিনি আইনি নোটিস পাঠান। মৃণাঙ্ক জানান, টাকা তিনি ফিরিয়ে দেবেন। রফা হয় ১.৬৩ কোটি টাকার। মৃণাঙ্ক একটি চেকও দেন। কিন্তু তাঁর অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় সেই চেকটি গ্রাহ্য হয়নি। দ্বিবেদী জানান, ২০২১-এর ফেব্রুয়ারিতে এই চেক তাঁর মক্কেলকে দেওয়া হয়েছিল। এখন সুদ-সহ টাকার অঙ্ক বেড়ে ১.৮০ বা ১.৯০ কোটি হয়েছে।

প্রতারণার অভিযোগ তুলে মামলা করেন পন্থ। এর আগের শুনানিতে হাজির থাকতে পারেননি তিনি। আগামী ১৯ জুলাই ফের শুনানি রয়েছে। ওই দিন ভার্চুয়ালি হাজির থাকার কথা পন্থের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...