| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

গুজরাত-রাজস্থান ম্যাচে চরম দুঃসংবাদ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৪ ১৪:২১:৫৪
গুজরাত-রাজস্থান ম্যাচে চরম দুঃসংবাদ

আজ ২৪ মে মঙ্গলবার ইডেন গার্ডেন্সে এ বারের আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। মুখোমুখি হবে গুজরাত টাইটান্স এবং রাজস্থান রয়্যালস। কিন্তু সেই ম্যাচ আদৌ আয়োজন করা যাবে কি না, তাই নিয়েই সন্দেহ দেখা দিয়েছে। কারণ, যে সময়ে ম্যাচ চলবে তখন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দিন দুয়েক আগে শহর প্রবল কালবৈশাখীর রূপ দেখেছে। বৃষ্টি যদি মঙ্গলবারের ম্যাচেও বাধা দেয়, তা হলে কী হতে পারে?

আইপিএলের কোয়ালিফায়ার এবং এলিমিনেটরে কোনও রিজার্ভ ডে নেই। অর্থাৎ পরের দিন ম্যাচ আয়োজন করার সুবিধা নেই। সে ক্ষেত্রে কারা ফাইনালে যাবে এবং কারা ছিটকে যাবে? আইপিএলের নিয়ম বলছে, সন্ধে সাড়ে সাতটা থেকে রাত সাড়ে ন’টা পর্যন্ত অপেক্ষা করা হবে। এর মধ্যে খেলা শুরু করা গেলে পুরো ২০ ওভারই খেলা হবে। যদি এই সময়ের মধ্যে খেলা শুরু করা না যায়, তা হলে ওভার কমিয়ে খেলানোর চেষ্টা করা হবে। অন্তত পাঁচ ওভার করেও যাতে দু’দল খেলতে পারে, সেই চেষ্টা থাকবে। নিয়ম অনুযায়ী দু’দলকে অন্তত পাঁচ ওভার করে খেলতে হবে।

সেটাও যদি সম্ভব না হয়, তা হলে সুপার ওভারের মাধ্যমে জয়ী দলকে বেছে নেওয়া হবে। সুপার ওভারের জন্য সর্বোচ্চ রাত ১২.৫০ পর্যন্ত অপেক্ষা করা হবে। তখনও যদি পরিস্থিতি সুপার ওভার আয়োজন করার পক্ষে না থাকে, তা হলে পয়েন্ট তালিকার বিচারে যে দল উপরে রয়েছে তাদের জয়ী ঘোষণা করা হবে। মঙ্গলবারের ম্যাচে সে ক্ষেত্রে বিজয়ী হয়ে যাবে গুজরাত। রাজস্থানকে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে হবে। বুধবার, অর্থাৎ লখনউ বনাম বেঙ্গালুরু ম্যাচের ক্ষেত্রেও একই নিয়ম বহাল থাকবে। পয়েন্ট তালিকার বিচারে বিজয়ী দল ঘোষণা করা হলে পুরোপুরি ছিটকে যাবেন বিরাট কোহলীরা। লখনউ সে ক্ষেত্রে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে রাজস্থানের বিরুদ্ধে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...