| ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল ইস্যুঃ কেউ কল্পনা করেনি সেই কান্ড ঘটল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৩ ২১:১১:২৮
আইপিএল ইস্যুঃ কেউ কল্পনা করেনি সেই কান্ড ঘটল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে

শুরুতে সে ভাবে রান তুলতে পারছিলেন না লোকেশ রাহুল এবং কুইন্টন ডি’কক। কিন্তু ক্রিজে থাকলে যে রান আসবে, জানতেন দুই অভিজ্ঞ ব্যাটার। সেটাই ঘটল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। কোনও উইকেট না হারিয়ে ২১০ রান তুলল লখনউয়ের ওপেনিং জুটি।

আইপিএলের ইতিহাসে ওপেনিং জুটিতে এত রান কোনও দলের নেই। রাহুল এবং ডি’ককের তোলা ২১০ রানই রেকর্ড হয়ে রইল। তবে যে কোনও উইকেটে সব থেকে বেশি রানের জুটির তালিকায় রাহুলদের এই রান রইল তৃতীয় স্থানে।

সবার উপরে বিরাট কোহলী এবং এবি ডিভিলিয়ার্সের ২২৯ রানের জুটি। ২০১৬ সালের আইপিএলে দ্বিতীয় উইকেটে সেই রান তুলেছিলেন তাঁরা। ওপেনিং জুটিতে এর আগের রেকর্ড ছিল জনি বেয়ারস্টো এবং ডেভিড ওয়ার্নারের। ২০১৯ সালে হায়দরাবাদের হয়ে এই রেকর্ড গড়েছিলেন তাঁরা। বেঙ্গালুরুর বিপক্ষে এই রান তোলেন বেয়ারস্টো এবং ওয়ার্নার।

জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ডটাও বিরাট এবং ডিভিলিয়ার্সের। ২১৫ রান তুলেছিলেন তাঁরা। দক্ষিণ আফ্রিকা এবং ভারতীয় ক্রিকেটারের জুটিতেই সব থেকে বেশি উঠছে বার বার। ওপেনিং জুটি হোক বা দ্বিতীয় উইকেটে, দক্ষিণ আফ্রিকা এবং ভারতীয় ক্রিকেটারের জুটিতেই উঠল সব চেয়ে বেশি রান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-ডেনমার্ক ম্যাচ, Live দেখবেন যেভাবে

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-ডেনমার্ক ম্যাচ, Live দেখবেন যেভাবে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ডেনমার্ক। বাংলাদেশ সময় ...

শুক্রবার রাতে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

শুক্রবার রাতে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার (২৭ নভেম্বর) মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও কোস্টারিকা। ...