| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

মুমিনুল ব্যাপারে আবার মুখ খুললেন প্রধান কোচ ডমিঙ্গো

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৩ ১৯:৫৬:৩৬
মুমিনুল ব্যাপারে আবার মুখ খুললেন প্রধান কোচ ডমিঙ্গো

এতকিছু সত্ত্বেও দলপতি মুমিনুল জোর গলায় বারবার বলছেন, নিজের ফর্ম নিয়ে তিনি চিন্তিত নন। রান-খরায় থাকা সত্ত্বেও মুমিনুল কেন চিন্তিত নন- এবার তার কারণ জানালেন কোচ রাসেল ডমিঙ্গো। তার মতে, মুমিনুল রানের খরায় ভুগলেও অফ ফর্মে নেই। আর রান করতে জানেন বলে তার দুশ্চিন্তাও নেই।

ডমিঙ্গো বলেন, ‘কারণ তার দারুণ সব রেকর্ড আছে। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শতক তার। টেস্টে ১১টি শতক হাঁকিয়েছে ৪৩ টেস্টে। এদিকে ৮২তম টেস্টে গিয়ে মুশফিক তার ৯ম সেঞ্চুরি পেয়েছে। তাই, মুমিনুল জানে কীভাবে রান করতে হবে।’

মুমিনুল যেন বড় ইনিংসের অভাবে নিজের ওপর বিশ্বাস না হারান, এজন্য সজাগ দৃষ্টি আছে কোচেরও। তিনি বলেন, ‘প্রত্যেক খেলোয়াড় ফর্ম হারায়, আত্মবিশ্বাস হারায়, বিশ্বাস হারায়। কোচের কাজ হল খেলোয়াড়দের এই সময়ে সমর্থন দিয়ে যাওয়া, এই দুঃসময় থেকে তারা যেন বেরিয়ে আসে তা নিশ্চিত করা। কারণ প্রত্যেককেই এমন সময়ের মধ্য দিয়ে যেতে হয়।’

মুমিনুল অফ ফর্মে আছেন- ডমিঙ্গো তাই তা মানতে নারাজ। তিনি জানান, ‘আমি মনে করি না সে অফ ফর্মে আছে। সে কেবল রান পাচ্ছে না। নেটে তো তাকে আমি দেখি। এমনকি আজ সকালেও দারুণ দেখাচ্ছিল। হি ইজ আউট অফ রানস, নট আউট অব ফর্ম।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...