| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

অবাক ক্রিকেট বিশ্বঃ ৬৩ বছরের রেকর্ড ভাঙলেন মুশফিক-লিটন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৩ ১৯:১৩:২৬
অবাক ক্রিকেট বিশ্বঃ ৬৩ বছরের রেকর্ড ভাঙলেন মুশফিক-লিটন

প্রথম দিনে লঙ্কানদের বিপক্ষে ইতোমধ্যে দুইশোর্ধ্ব জুটি গড়ে ফেলেছেন এই দুই ব্যাটসম্যান। এই জুটিতে ৫৯ বছরের পুরানো এক রেকর্ড ভেঙে ফেলেছেন টাইগার মুশফিক-লিটন। টেস্টে ২৫ রানের নিচে ৫ উইকেট হারানো ইনিংসে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন এই দুই টাইগার ব্যাটসম্যান।

সেই ১৯৫৯ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে সেই রেকর্ডটি গড়েন পাকিস্তানের ওয়ালিস ম্যাথিয়াস ও সুজাউদ্দিন। ২২ রানের মধ্যে ৫ উইকেট হারানোর পর এই দুই পাকিস্তানি ক্রিকেটার ৮৬ রানের জুটি গড়ে দলকে উদ্ধার করেন। ২৫ রানের নিচে ৫ উইকেট হারানোর পর ৬ষ্ঠ উইকেট জুটিতে সর্বোচ্চ রানে এটিই ছিল রেকর্ড।

তবে এটি ভেঙে দিয়েছেন লিটন ও মুশফিক। এই দুইজন ইতোমধ্যে গড়েছেন ২৪৭ রানের বিশাল জুটি। এছাড়াও লিটন ও মুশফিক ষষ্ঠ উইকেট জুটিতে বাংলাদেশের মধ্যে প্রথমবারের মতো দুইশ রানের জুটি গড়লেন। এর আগে মুশফিক ও আশরাফুলের ১৯১ রানের জুটিই ছিল সর্বোচ্চ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৭১ রান। লিটন ১২৯ ও মুশফিক ১১৫ রানে অপরাজিত আছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...