| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ভক্তদের জন্য দারুন সুখবর, বিনা টিকেটেই ঢাকা টেস্ট দেখার সুযোগ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৩ ১৫:৫২:৪১
ভক্তদের জন্য দারুন সুখবর, বিনা টিকেটেই ঢাকা টেস্ট দেখার সুযোগ

‘মুশফিক’ নামে স্লোগান তুলছেন। স্বভাবিকভাবেই প্রশ্ন জাগে, টেস্ট ম্যাচেও এতো দর্শক মিরপুরে? বাহারি পোশাকে গ্যালারি রাঙিয়েছেন সমর্থকরা। খোঁজ নিয়ে জানা গেল তাদের বেশিরভাগই স্কুল শিক্ষার্থী।

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের শুরুর দিনের চিত্র এটি। জানা গেছে, এই স্কুল শিক্ষার্থীরা সবাই এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আমন্ত্রণে। বিসিবি থেকে চিঠি দেওয়া হয়েছিল স্কুলগুলোতে, জাতীয় স্কুল ক্রিকেট খেলে এমন স্কুলের শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনা টিকিটে খেলা দেখতে পারবেন।

বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলছিলেন, ‘আমরা জাতীয় স্কুল ক্রিকেটে যারা অংশগ্রহন করে তাদেরকে একটা চিঠি দিয়েছিলাম। টেস্ট যে পাঁচদিন চলে, সেই দিনগুলোতে সেসব স্কুলের শিক্ষার্থীরা এসে গ্যালারিতে বসে খেলা দেখতে পারবে। এক্ষেত্রে তাদের কোনো টিকিট লাগছে না।’

সঙ্গে যোগ করেন টিটু, ‘পরিচয় পত্র দেখিয়েছে প্রবেশ করতে পারবে। আপনারা দেখছেন আজ অনেকেই এসেছে। নির্দিষ্ট একটি গ্যালারি ছাড়া বাকি সব গ্যালারিতে তারা বসতে পারবে।’

টেস্টের ৫ দিনই শিক্ষার্থীরা ফ্রিতে গ্র্যান্ড স্ট্যান্ড ছাড়া সব জায়গায় বসে খেলা দেখতে পারবেন। এছাড়াও সাধারণ দর্শকরা টিকিট কেটে খেলা দেখতে পারছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...