| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

হঠাৎ মাঠ ছেড়ে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মেন্ডিস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৩ ১৪:৫৩:১৮
হঠাৎ মাঠ ছেড়ে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মেন্ডিস

‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কা। টস জিতে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে ২৩তম ওভারে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন মেন্ডিস। তৎক্ষনাৎ মাঠেই বসে পড়েন তিনি। যদিও ঐ সময় বল বা অন্যকোন কিছুর আঘাত পাননি তিনি।

মেন্ডিস বুকে ব্যথা অনুভব করার সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কা দলের ফিজিও এসে পর্যবেক্ষণ শুরু করেন। অবস্থা গুরুতর দেখে নিয়ে আসা হয় স্ট্রেচারও। তবে শেষ পর্যন্ত স্ট্রেচারে না উঠে পায়ে হেঁটেই মাঠ ছাড়েন এই লঙ্কান ক্রিকেটার। যদিও পায়ে হেঁটে মাঠ ছাড়া সময় বুকে হাতে চেপে রেখেছিলেন মেন্ডিস।

মেন্ডিসকে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত হাসপাতাল থেকে মেন্ডিসের শারীরিক অবস্থার বিস্তারিত জানা সম্ভব হয়নি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...