| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

হঠাৎ মোস্তাফিজকে চিঠি পাঠালো বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২১ ১১:১৭:৪৯
হঠাৎ মোস্তাফিজকে চিঠি পাঠালো বিসিবি

বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের ক্যারিয়ারের শুরু থেকেই মোস্তাফিজের চাহিদা তুঙ্গে। এতদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে মোস্তাফিজুকে কিছু বলা না হলেও এবার নড়েচড়ে বসেছে বোর্ড। বাঁহাতি এই পেসারকে টেস্ট দলে ফেরাতে এটিই প্রথম পদক্ষেপ বিসিবি’র।

২০১৫ সালে টেস্ট অভিষেক হওয়ার পর বাংলাদেশ এখন পর্যন্ত ৩৯টি টেস্ট খেলেছেন তার মধ্যে মাত্র ১৪টি ম্যাচ খেলেছেন মোস্তাফিজ।

শুক্রবার দেশের একটি দৈনিক পত্রিকা বিসিবি’র একজন শীর্ষ কর্মকর্তার বরাতে জানিয়েছে, ‘আমরা মোস্তাফিজকে একটি চিঠি পাঠিয়েছি (তার টেস্ট পরিকল্পনা সম্পর্কে জানতে) এবং এখন আমরা ওর উত্তরের জন্য অপেক্ষা করছি।’

ঘরের মাঠে দুই শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। এই সিরিজে চোটের কারণে পাওয়া যায়নি দলের অন্যতম পেসার তাসকিন আহমেদকে। এ জন্যই মূলত মোস্তাফিজ আলোচনায় এসেছেন। এছাড়াও দলের আরেক তরুণ পেসার শরিফুল ইসলাম প্রথম টেস্টে চোট পাওয়ায় খেলা হচ্ছে না ঢাকা টেস্টে।

তাসকিন ও শরিফুল শুধু শ্রীলঙ্কা সিরিজেই নয়, ইনজুরির কারণে দুজনেরই খেলা হবে না ওয়েস্ট ইন্ডিজ সফরে।

আইপিএলে মোস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালস শেষ চারে জায়গা করার লড়াই করছেন। তবে গত কয়েকটি ম্যাচে খেলানো হয়নি এই টাইগার পেসারকে। ধারণা করা হচ্ছে ভারত থেকে শীঘ্রই দেশে ফিরবেন মোস্তাফিজ এবং টেস্ট ফরম্যাটে ফেরা নিয়ে বোর্ডের আলোচনায় বসবেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...