| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

দারুন সুখবরঃ ২৫ লাখ টাকা পুরস্কার পেলেন সোহান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২০ ২২:৩২:০০
দারুন সুখবরঃ ২৫ লাখ টাকা পুরস্কার পেলেন সোহান

ডিপিএলে দলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখায় ২৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে। জাতীয় দলের এই তারকা ক্রিকেটার ছাড়াও দলের প্রত্যেক সদস্যকেই পুরস্কৃত করেছে শেখ জামাল।

আবাহনী, মোহামেডান, প্রাইম ব্যাংকের মত বড় দলগুলোকে পেছনে ফেলে ডিপিএলের এবারের আসরে দাপট দেখিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ। শেষপর্যন্ত চ্যাম্পিয়নের হাসি হেসেছে শেখ জামাল। আর তাতে বড় ভূমিকা সোহানের।

ফিনিশারের ভূমিকা পালনে সোহান এবার দেখিয়েছেন অসামান্য নৈপুণ্য। প্রবল চাপের মুখে দলকে একাধিক জয় এনে দিয়েছেন। এমনকি যে ম্যাচ জিতে নিশ্চিত হয়েছিল শেখ জামালের শিরোপা, সেই ম্যাচেও সোহান ছিলেন উজ্জ্বল।

তার এই স্মরণীয় পারফর‍ম্যান্সের কারণে বসুন্ধরা গ্রুপ ২৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। এছাড়া দলের বাকি সব খেলোয়াড় ৫ লাখ টাকা করে পাবেন। উল্লেখ্য, বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব ক্রীড়াঙ্গনের শীর্ষ পর্যায়ে দাপিয়ে বেড়াচ্ছে।

ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের সুবাদে নুরুল হাসান সোহানকে ফেরানো হয়েছিল জাতীয় দলে। যদিও বাংলাদেশ দলের হয়ে চোখের পড়ার মত পারফরম্যান্স দেখাতে পারেননি। এতে অনেকেই সোহানকে ঠেলে দিয়েছেন বাতিলের খাতায়। তবে ২৮ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার যে ফুরিয়ে যাননি, সেই প্রমাণই দিয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে। ২৫ লাখ টাকা পুরস্কার নিশ্চয়ই আরও ভালো করতে অনুপ্রাণিত করবে সোহানকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...