| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ধোনি নয়, পরবর্তী আইপিএলে চেন্নাই দলের নেতৃত্বে দেবে অন্য কেউ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২০ ২০:০৫:২৬
ধোনি নয়, পরবর্তী আইপিএলে চেন্নাই দলের নেতৃত্বে দেবে অন্য কেউ

আইপিএলে অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসের শুরু থেকেই নেতৃত্ব দিয়ে আসছিলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু তারও তো যাবার বেলা হয়ে এলো। জাতীয় দল থেকে অবসর নিয়েছেন আরও আগে। ফ্রাঞ্চাইজি ক্রিকেট ছাড়ার আগে তার চিন্তা ছিল চেন্নাইয়ের জন্য নতুন নেতৃত্ব তৈরি করে যাওয়া।

এ কারণে এবারের আইপিএল শুরুর আগেই নেতৃত্ব ছেড়ে দেন ধোনি। নতুন অধিনায়ক নির্বাচন করা হয় রবীন্দ্র জাদেজাকে। কিন্তু বিধিবাম, জাদেজার অধীনে ইতিহাসের সবচেয়ে তলানীতে গিয়ে পৌঁছায় চেন্নাই সুপার কিংস। শেষমেষ বাধ্য হয়ে আবারও নেতৃত্বের ভার মহেন্দ্র সিং ধোনির ঘাড়ে তুলে দেন জাদেজা।

সেই থেকে চেন্নাই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। কারণ টানা দুটি ম্যাচ জিতে নিজেদের অপরিহার্যতার কথা প্রমাণ করে দিয়েছে তারা। কিন্তু প্লে-অফে যাওযার যোগ্যতা অর্জন করেনি তারা।

তবে, এবার শেষ মুহূর্তে এসে দলের হাল ধরাই নয়, জানা যাচ্ছে আগামী বছর আইপিএলেও চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেবেন তিনি। ইএসপিএন-ক্রিকইনফো জানাচ্ছে এ খবর।

এবারই শঙ্কা ছিল, হয়তো শেষ আইপিএলটা খেলে ফেলছেন ধোনি। কারণ, বর্তমানে প্রায় ৪১ বছর বয়স তার। কিন্তু অধিনায়কত্ব ছাড়লেও একজন খেলোয়াড় হিসেবে দলে ছিলেন।

নতুন করে দায়িত্ব পাওয়ার পর ধোনি জানিয়েছিলেন তিনি আরও কিছুদিন আইপিএলে খেলবেন। এবার জানা যাচ্ছে, শুধু খেলবেনই না, তিনি নেতৃত্বেও থাকবেন হয়তো আগামী আসরেও।

ধোনির সঙ্গে আগামী আইপিএলে দলে থাকবেন রবিন্দ্র জাদেজাও। এবার শুধু অধিনায়কত্ব ছাড়াই নয়, ইনজুরির কারণে শেষ মুহূর্তে আইপিএলও ছেড়ে দিয়েছেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...