| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলে মুম্বাইয়ের এমন দুর্দশা কারণ জানালেন জয়াবর্ধনে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২০ ১৮:৪৮:২৮
আইপিএলে মুম্বাইয়ের এমন দুর্দশা কারণ জানালেন জয়াবর্ধনে

তবে এরপর ঘুরে দাঁড়ায় রোহিত শর্মার দল।কাগজে-কলমে এখনও প্লে অফের দৌঁড়ে টিকে আছে তারা। তবে এবারের আসরে মুম্বাইয়ের পারফরম্যান্সে হতাশ হয়েছেন মাহেলা জয়াবর্ধনে।

আসরের নবম ম্যাচে এসে প্রথমবার জয়ের দেখা পায় মুম্বাই। এরপর বেশ কয়েকটি ম্যাচে ব্যাটিংয়ে-বোলিংয়ে দাপট দেখিয়েছে তারা। কিন্তু বেশ কিছু ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে এসে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়েছে তারা।

আসরে তাদের বাজে পারফরম্যান্সের প্রধান কারণগুলোর মধ্যে এটি একটি বলে মনে করেন জয়াবর্ধনে। তবে তার বিশ্বাস ছিল, তার দল ঘুরে দাঁড়াবে এবং প্লে অফের দৌঁড়ে ভালোভাবেই লড়াই করবে।

মুম্বাইয়ের প্রধান কোচ বলেন, 'যেমনটা আমি আগেও বলেছি, নির্দিষ্ট কিছু ম্যাচে গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারিনি। আমরা সেটা আগে করেছি। তবে টানা চার-পাঁচটি জয় পাওয়ার মতো আত্মবিশ্বাস আমাদের ছিল, যেখানে আমরা প্লে-অফের জন্য লড়াই করতে পারবো কিন্তু এটা এমন একটা মৌসুম ছিল যাতে (পারফরম্যান্স) আমি হতাশ হয়েছিল।'

যেকোনো টুর্নামেন্টেই আসরের শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। আইপিএলও তার ব্যাতিক্রম নয়। শুরুর দিকে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকলে পরবর্তীতে দল বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারে। তবে গত বেশ কয়েকটি আসরে আইপিএলের শুরুটা ভালোভাবে করতে পারেবনি মুম্বাই। জয়াবর্ধনে মনে করেন, এই জায়গা থেকে মুম্বাইয়ের বের হয়ে আসা উচিত।

তিনি বলেন, 'অন্যান্য মৌসুমের মতো এবারও আমরা ধীরে ধীরে শুরু করি, যা আমাদের জন্য উদ্বেগের বিষয়। আমরা প্রথম চার-পাঁচটি ম্যাচ খেলেছি, যেখানে আমাদের ম্যাচ জেতার সুযোগ ছিল (কিন্তু) আমরা সেরাটা দিতে পারিনি, ভুল করেছি, এটি এমন কিছু যা আমাদের সংশোধন করা দরকার।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...