১টি ম্যাচের উপর নির্ভর করছে মুস্তাফিজদের দিল্লির ভাগ্য
প্লে-অফে ইতিমধ্যে জায়গা পাকা করে নিয়েছে গুজরাট টাইটানস এবং লখনউ সুপার জায়ান্টস। এর বাইরে বাকি রয়েছে ২টি জায়গা। একটিতে রাজস্থান রয়্যালস মোটের উপর নিশ্চিত ভাবে যাচ্ছে। রাজস্থান রয়্য়ালস যদি আজ শুক্রবার চেন্নাই সুপার কিংসকে হারাতে পারে, তবে তাদের জায়গা নিশ্চিত ভাবে পাকা হয়ে যাবে। কিন্তু চার নম্বর দল হিসেবে কারা প্লে-অফে যাবে? লড়াইয়ে রয়েছে দিল্লি ক্যাপিটালস আর রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস শনিবার মুখোমুখি হবে। এই ম্যাচের উপরেই দুই দলের ভাগ্য নির্ভর করছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে কোন টিম যাবে প্লে-অফে। আরসিবি-র হাতে অবশ্য কোনও অঙ্ক মেলানোর জায়গা নেই। তারা গুজরাট টাইটানসকে হারিয়ে নিজেদের কাজ করে দিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স যদি দিল্লি ক্যাপিটালসকে হারাতে পারে, তবেই ভাগ্য খুলবে ব্যাঙ্গালোরের। নয়তো দিল্লির সমান পয়েন্ট নিয়েও রানরেটে তারা পিছিয়ে পড়বে।
এদিকে দিল্লি ক্যাপিটালসকে প্লে-অফে উঠতে হলে হারাতেই হবে মুম্বই ইন্ডিয়ান্সকে। এর দ্বিতীয় কোনও উপায় নেই। সুতরাং দিল্লির কাছে এ দিনের ম্যাচটি কার্যত ফাইনালের সমান।
বৃহস্পতিবার গুজরাট টাইটানসের বিরুদ্ধে আরসিবি জিতে যাওয়ায় বাকি যে দল দু'টি প্লে-অফের জন্য লড়াই করছিল এবং যাদের একটি করে ম্যাচ বাকি, তাদের আশা একেবারেই শেষ। কারণ পঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের পক্ষে ১৬ পয়েন্টে পৌঁছানো আর কোনও ভাবেই সম্ভব নয়। ২ দলেরই ১৩ ম্যাচ খেলে ১২ পয়েন্ট। তারা তাদের শেষ ম্যাচ জিতলে ১৪ পয়েন্টে পৌঁছবে। স্বাভাবিক ভাবেই প্লে-অফের মূল লড়াই এখন দিল্লি এবং ব্যাঙ্গালোরের মধ্যে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
