| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আউট হয়েও আউট হলেন না ম্যাক্সওয়েল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২০ ১৫:১২:২৩
আউট হয়েও আউট হলেন না ম্যাক্সওয়েল

দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে বোল্ড হয়েও ডেভিড ওয়ার্নার বেঁচে গিয়েছিলেন বেল পড়েনি বলে। ঠিক একই ছবি দেখা গেল এই ম্যাচেও। সেবার যুজবেন্দ্র চাহাল ছিলেন হতভাগ্য বোলার। এবার রশিদ খানের বল স্টাম্পে লাগলেও বেল পড়েনি। ফলে বেঁচে যান ম্যাক্সওয়েল।

আরসিবি ইনিংসের ১৪.৩ ওভারে ফ্যাফ ডু'প্লেসিকে আউট করেন রশিদ। ব্যাট হাতে ক্রিজে আসেন ম্যাক্সওয়েল। মাঠে নেমে প্রথম বলেই বোল্ড হন গ্লেন। তবে বেল না পড়ায় বেঁচে যান তিনি। বল উইকেটকিপারকে এড়িয়ে বাউন্ডারির বাইরে চলে যায়। ম্যাক্সওয়েলের উইকেট খোয়ানোর বদলে চার রান উপহার পেয়ে যায় আরসিবি।

ম্যাক্সওয়েল শেষমেশ ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৮ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। আরসিবি ৮ বল বাকি থাকতে ৮ উইকেটে পরাজিত করে গুজরাট টাইটানসকে। প্রথমে ব্যাট করে গুজরাট নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৬৮ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ব্যাঙ্গালোর ১৮.৪ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৭০ রান তুলে ম্যাচ জিতে যায়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...