| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

পরিবর্তন হল আইপিএলের ফাইনাল ম্যাচের ভ্যেনু ও সময়, নতুন ভ্যেনু ও সময় ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৯ ২২:৩৪:০০
পরিবর্তন হল আইপিএলের ফাইনাল ম্যাচের ভ্যেনু ও সময়, নতুন ভ্যেনু ও সময় ঘোষণা

শেষ দিন এই আসরের বাড়তি কিছু আয়োজন থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হলো। চলতি মাসের আগামী ২৯ তারিখ রবিবার আহমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে আইপিএল ফাইনাল।

এদিকে বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ভারতীয় গণমাধ্যম ক্রিকবাজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, জমকালো সমাপণী অনুষ্ঠান হবে, যেখানে থাকবেন বলিউড ব্যক্তিত্বরা। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে এই অনুষ্ঠান এবং চলবে ৫০ মিনিট। টস হবে সাড়ে ৭টায় এবং ম্যাচ শুরু হবে আধঘণ্টা পর।

এর আগে এই গণমাধ্যম জানায়, বিসিসিআই সন্ধ্যার ম্যাচগুলো রাত ৮টায় শুরুর কথা ভাবছে, যেমনটা হয়েছে প্রথম ১০ বছরে। ওই এক দশকে নিয়মিত উদ্বোধনী ও সমাপণী অনুষ্ঠানও আয়োজন করা হতো, যা মাতাতেন বলিউড সেলিব্রেটিরা।

কিন্তু সুপ্রিম কোর্ট নিয়োজিত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স এই আয়োজন বন্ধ রাখে। এমনকি গত ২৬ মার্চ টুর্নামেন্ট শুরুর দিনে কোনো উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। পরে শীর্ষ পরিষদের বৈঠকে সমাপণী অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে আগামী ২২ মে শেষ হচ্ছে টুর্নামেন্টের লিগ পর্ব। ২৪ ও ২৫ মে কলকাতা ও আহমেদাবাদে হবে কোয়ালিফায়ার ১ ও এলিমিনেটরের ম্যাচ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...